পদ্মা সেতুতে ট্রাক উল্টে আহত ৩

মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতুর উত্তর ভায়াডাক্টে পেঁয়াজবাহী ট্রাক উল্টে তিনজন আহত হয়েছেন। পদ্মা সেতুতে যান চলাচলের দ্বিতীয় দিনে সোমবার (২৭ জুন) বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে উপস্থিত এক পুলিশ সদস্য জানান, আহতদের…

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে যমুনা ব্যাংকের অনুদান

প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে ১০ কোটি টাকার অনুদান দিয়েছে যমুনা ব্যাংক লিমিটেড। দেশের বিভিন্ন স্থানে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের আর্থিক সহায়তা জন্য যমুনা ব্যাংক এ অর্থ প্রদান করে। সোমবার (২৭ জুন) গণভবনে আয়োজিত অনুষ্ঠানে…

পদ্মা সেতুর নাট-বল্টু খোলা বায়েজিদ ৭ দিনের রিমান্ডে

পদ্মা সেতুর রেলিংয়ের নাট-বল্টু খুলে নিয়ে টিকটক ভিডিও আপলোড করা যুবক বায়েজিদকে সাতদিনের রিমান্ড দিয়েছে আদালত। সোমবার (২৭ জুন) শরীয়তপুরের চিফ জুডিসিয়াল মাজিস্ট্রেট আদালতের বিচারক মো. সালেহুজ্জামান এ আদেশ দেন। শরীয়তপুর আদালতের কোর্ট…

দুধ উৎপাদনে দেওয়া ঋণ পরিশোধের সময় বাড়লো

দুধ উৎপাদনে খামারিদের ৪ শতাংশ সুদে দেওয়া ঋণ সমন্বয়ের মেয়াদ বাড়ানো হয়েছে। আগামী ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত পুনঃঅর্থায়ন কর্মসূচির আওতায় ব্যাংকগুলো থেকে নেওয়া ঋণ পরিশোধ করতে পারবেন খামারি ও গাভি-বকনা বাছুর লালন-পালনকারীরা। সোমবার (২৭ জুন)…

দেশে আরও ২২৭৪ জনের করোনা শনাক্ত, মৃত্যু ২

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এ ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৯ হাজার ১৪২ জনে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে দুই হাজার ১০১ জনের। ফলে শনাক্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৯ লাখ ৬৭ হাজার…

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ঋণ দেওয়ার নির্দেশ

দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ঋণ দেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একইসঙ্গে, করোনাকালে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য গঠিত ৩ হাজার কোটি টাকার বিশেষ পুনঃঅর্থায়ন তহবিলের অব্যবহৃত স্থিতির ন্যূনতম ৪০ শতাংশ অর্থ…

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে মার্কেন্টাইল ব্যাংকের অনুদান

প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে দশ কোটি টাকার অনুদান দিয়েছে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড। সুনামগঞ্জ, সিলেটসহ দেশের বিভিন্ন জেলায় বানভাসি মানুষের আর্থিক সহায়তা হিসেবে এ অনুদান প্রদান করে ব্যাংকটি। সোমবার (২৭ জুন) ব্যাংকের চেয়ারম্যান…

এসবিএসি ব্যাংকের নতুন এএমডি হাবিবুর রহমান

সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে যোগদান করেছেন হাবিবুর রহমান। এর আগে তিনি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিবেবে দায়িত্ব পালন করেন।…

‘বিএনপির রাজনীতি এখন পদ্মার গহিন অতলে নিমজ্জিত’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনার উন্নয়নের রাজনীতির কারণে বিএনপির নেতিবাচক রাজনীতি এখন পদ্মার গহিন অতলে নিমজ্জিত। তিনি সোমবার রাজধানীর সরকারি বাসভবন থেকে পাঠানো এক বিবৃতিতে এ কথা বলেন। ‘সরকার…

সুখবর দিলেন রণবীর-আলিয়া

বিয়ের দু’মাস পরই সুখবর দিলেন বলিউডের তারকা দম্পতি রণবীর কাপুর ও আলিয়া ভাট। তাদের ঘর আলো করে আসতে চলেছে সন্তান। সোমবার (২৭ জুন) আলিয়া নিজেই তার ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে খবরটি নিশ্চিত করেছেন। ইনস্টা অ্যাকাউন্টে দুটি ছবি শেয়ার করেছেন আলিয়া…