৫৫ বল হাতে রেখেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিতল বাংলাদেশ

টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজে হতাশ করা বাংলাদেশ ওয়ানডেতে দেখা দিল ভিন্ন রূপে! দলের পছন্দের সংস্করণ পেয়ে বল হাতে জ্বলে ওঠা শরিফুল ইসলাম, মেহেদী হাসান মিরাজরা লক্ষ্য রাখলেন একেবারে নাগালে। বাকিটা সহজে সারতে বেগ পেতে হয়নি ব্যাটারদের। অধিনায়ক…

২ বছরের ভাইয়ের মরদেহ নিয়ে রাস্তায় বসে শিশু, মাথাটা পরম যত্নে কোলের ওপর

সাদা কাপড়ে ঢাকা দেহের থেকে বাইরে বের হয়ে রয়েছে হাতটুকু। মাথাটা পরম যত্নে রাখা কোলের ওপর। ২ বছরের ভাইয়ের দেহ এভাবেই নিয়ে দেয়ালে হেলান দিয়ে শূন্য দৃষ্টিতে তাকিয়ে রয়েছে আট বছরের শিশু গুলশন। ভারতের মধ্যপ্রদেশের মোরেনা শহরের এই ছবিটা যেন চরম…

খালেদার সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে ফিরোজায় বিএনপি নেতারা

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা চেয়ারপারসনের গুলশানের বাসভবন ফিরোজায় প্রবেশ করেছেন। রোববার (১০ জুলাই) রাত সোয়া ৮টায় গুলশান-২ এর ৭৯ নম্বর সড়কে খালেদা…

সারাদেশে অস্বস্তিকর গরম, থাকতে পারে কয়েকদিন

সারা দেশেই অস্বস্তিকর গরম পড়েছে। দেশের উত্তরাঞ্চলের ৩ জেলায় মৃদু তাপপ্রবাহ বইছে। আগামী কয়েকদিন এই গরম অব্যাহত থাকতে পারে। রোববার গরম অব্যাহত থাকার এ আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, আগামী সপ্তাহের শুরু থেকে বৃষ্টির…

আজ রাতে ভক্তদের গান শোনাবেন মাহফুজুর রহমান

ঈদের আনন্দ আরও কয়েকগুণ বাড়িয়ে দিতে আজ ঈদের দিন রাত ১০টা ৩০ মিনিটে এটিএন বাংলায় বেসরকারি স্যাটেলাইট চ্যানেল এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান গান শোনাবেন। এটিএন বাংলা সূত্রে জানা গেছে, এবারের অনুষ্ঠানে রয়েছে তার মোট ৯টি গান।…

পদ্মা সেতুতে তিন দিনে টোল আদায় ১১ কোটি টাকা

দেশের সবচেয়ে বড় অবকাঠামো স্বপ্নের পদ্মা সেতুতে গত তিন দিনে ৭৪ হাজার ২২২টি গাড়ি পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১০ কোটি ৯৭ লাখ ৯ হাজার ৬০০ টাকা। রোববার বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। সেতু কর্তৃপক্ষ জানায়, পদ্মা সেতুতে গত…

দেশে করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ৮১৪

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে দুই জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু দাঁড়াল ২৯ হাজার ২০০ জনে। এ সময় ৮১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৮৯ হাজার ৮৫৪ জনে। রোববার (১০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর…

লাখো মুসল্লির উপস্থিতিতে শোলাকিয়ায় মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া

পবিত্র ঈদুল আজহার জামাত দেশের সর্ববৃহৎ কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে। রোববার (১০ জুলাই) সকাল ৯টায় জামাত শুরু হয়। ১৯৫তম ঈদের জামাতে আজও লাখো মুসল্লির উপস্থিতি ছিল। জামাতে ইমামতি করেন শহরের মারকাজ মসজিদের ইমাম…

বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত, মুসল্লির ঢল

যথাযথ মর্যাদা আর ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল আজহার প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। রোববার (১০ জুলাই) সকাল ৭টায় এ ঈদ জামাত শুরু হয়। জাতীয় মসজিদে ঈদ জামাতে অংশ নিতে সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে…

আজ পবিত্র ঈদুল আজহা

মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। রোববার বাংলাদেশসহ আশপাশের দেশসমূহে উৎসবের সঙ্গে ইদ উদযাপিত হবে। ঈদের নামাজ শেষে মহান আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে পশু কোরবানি করবেন সামর্থ্যবান মুসলমানরা। আল্লাহর জন্য…