হাসপাতালে গিয়ে ‘নো ট্রিটমেন্ট, নো রিলিজ’ নির্দেশ দেন শেখ হাসিনা

পতনের কিছুদিন আগে রাজধানীর পঙ্গু হাসপাতালে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের দেখতে গিয়ে চিকিৎসক ও সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষকে 'নো ট্রিটমেন্ট, নো রিলিজ' নির্দেশ দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যার প্রমাণ প্রসিকিউশনের হাতে এসেছে বলে…

এস আলমের ৮ হাজার ১৩৩ কোটি টাকা অবরুদ্ধের আদেশ

আলোচিত ব্যবসায়ী এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম ও তার স্বার্থ সংশ্লিষ্ট ৮ হাজার ১৩৩ কোটি ৫৬ লাখ ৭২ হাজার ৭১১ কোটি টাকা অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। রবিবার (২৩ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব দুদকের আবেদনের…

৪ ডিআইজিকে অবসরে পাঠালো সরকার

পুলিশের চার উপ-মহাপরিদর্শককে (ডিআইজি) বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। রাজনৈতিক পটপরিবর্তনের পর এই চারজনসহ প্রায় ৪০ জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। রবিবার (২৩ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র…

পোপ ফ্রান্সিসের অবস্থা আশঙ্কাজনক

ক্যাথলিক খ্রিষ্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের শারীরিক অবস্থা ‘আশঙ্কাজনক’ বলে জানিয়েছে ভ্যাটিকান। এক বিবৃতিতে ভ্যাটিকান জানিয়েছে, ৮৮ বছর বয়সী পোপ ফ্রান্সিস শ্বাসযন্ত্রে সংক্রমণের কারণে উভয় ফুসফুসে নিউমোনিয়ায় পরিণত হয়েছে। রোমের…

প্রশাসনের ৯ কর্মকর্তা সচিব পদে পদোন্নতি পাচ্ছেন

আগামী দু-একদিনের মধ্যে ৯ জন কর্মকর্তাকে সচিব পদে পদোন্নতি দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান। তিনি বলেন, নতুন করে নিয়োগ পাওয়া সচিবদের ফাঁকা মন্ত্রণালয়ে পদায়ন করা হবে। রবিবার (২৩ ফেব্রুয়ারি)…

আসাদ গেটে সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের ঘটনার প্রতিবাদে এবং নিরাপত্তা নিশ্চিতের দাবিতে রাজধানীর আসাদ গেটে সড়ক অবরোধ করেছেন ছাত্র-জনতা। রবিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরের দিকে রাস্তা অবরোধ করেন তারা। এতে রাস্তার দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় আসাদ গেট…

যেভাবে জমি পাহারা দেন, তেমনি নিজের ভোটটাও পাহারা দেবেন: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) আ.ম.ম নাসির উদ্দীন বলেছেন, যেভাবে নিজের জমি পাহারা দেন, তেমনি নিজের ভোটটাও পাহারা দেবেন। দরকার হলে সবাইকে ভোটকেন্দ্রও পাহারা দিতে হবে। যাতে সুন্দর একটি নির্বাচন হয়। ভোটকেন্দ্রে বাধাপ্রদান ও মানুষ মারার…

চট্টগ্রামে পোশাক কারখানায় আগুন

চট্টগ্রামের কালুরঘাট সেতুর বোয়ালখালী প্রান্তে এবালন গার্মেন্টস নামের একটি পোশাক কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলের দিকে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়,…

এইচএসসির ফরম পূরণ শুরু ২ মার্চ, বাড়লো ফি

আগামী ২ মার্চ থেকে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফরম পূরণ শুরু হবে। জরিমানা ছাড়া এ প্রক্রিয়া চলবে ১০ মার্চ পর্যন্ত। আর ১১ মার্চ পর্যন্ত ফি পরিশোধ করা যাবে। তবে এবার বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা-সব বিভাগে ফি বাড়ানো হয়েছে। ঢাকা…

অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার আরও ৭৬৯

অপারেশন ডেভিল হান্ট অভিযানে সারাদেশে আরও ৭৬৯ জনকে গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এছাড়া, অন্যান্য মামলায় পরোয়ানাভুক্ত ৫৭২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। েসব মিলিয়ে সারাদেশে গ্রেপ্তার হয়েছেন এক হাজার ৩৪১ জন। শনিবার পুলিশ সদর দপ্তর…