টানা সেঞ্চুরিতে মোহামেডানকে জেতালেন তামিম

পারটেক্স স্পোর্টিং ক্লাবের পর ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষেও সেঞ্চুরি করেছেন তামিম ইকবাল। চলতি প্রিমিয়ার লিগে এটি তার দ্বিতীয় সেঞ্চুরি। লিস্ট-এ ক্রিকেটে তামিমের ২৪তম সেঞ্চুরির দিনে ব্রাদার্সকে ৯ উইকেটে হারিয়েছে আসরের শিরোপাপ্রত্যাশী মোহামেডান…

ধর্ষণের শিকার মাগুরার শিশুটির অবস্থার আরও অবনতি

ধর্ষণের শিকার মাগুরার ৮ বছরের শিশুটির শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বুধবার (১২ মার্চ) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান। প্রেস সচিব বলেন, মাগুরার…

গাজায় ইসরাইলি হামলায় নিহত আরও ৮

​​​​​​​গত ২৪ ঘন্টা ধরে গাজায় ইসরাইলের বর্বর সেনাবাহিনী দফায় দফায় যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে এবং কমপক্ষে আট ফিলিস্তিনি নিহত হয়েছেন। আল-জাজিরার তথ্য অনুসারে, গাজা শহরের দক্ষিণ-পূর্বে নেটজারিম করিডরের কাছে ইসরাইলি বাহিনীর ড্রোন হামলায় কমপক্ষে…

প্রাথমিকের শিক্ষকদের ওপর পুলিশের জলকামান ও লাঠিচার্জ

বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যেতে চাইলে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ওপর জলকামান ও লাঠিচার্জ করেছে পুলিশ। বুধবার (১২ মার্চ) দুপুর দেড়টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই…

ইমরান এইচ সরকারসহ ৫ জনের বিরুদ্ধে পরোয়ানা

২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক আইজিপি বেনজির আহমেদ, গণ জাগরণ মঞ্চের ইমরান এইচ সরকারসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।…

‘যায়যায়দিন’ পত্রিকার ডিক্লেয়ারেশন বাতিল

প্রকাশের ক্ষেত্রে নিয়ম লঙ্ঘনের অভিযোগে পত্রিকাটির সাবেক সম্পাদক শফিক রেহমানের আবেদনের পরিপ্রেক্ষিতে দৈনিক 'যায়যায়দিন' পত্রিকার ডিক্লেয়ারেশন বাতিল করেছে সরকার। বুধবার ঢাকা জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক তানভীর আহমেদের সই করা অফিস আদেশে এ…

এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবে না

ন্যূনতম এমবিবিএস অথবা বিডিএস ডিগ্রিপ্রাপ্ত ছাড়া অন্য কেউ তাদের নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করতে পারবেন না বলে রায় দিয়েছেন হাইকোর্ট। মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইনের এমন বিধান প্রশ্নে জারি করা রুলের ওপর রায় ঘোষণা করেন আদালত। বুধবার (১২…

কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ৩ জনের যাবজ্জীবন

রাজধানীর কামরাঙ্গীরচরে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও দুই শিশুকে সর্বোচ্চ সাজা ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১২ মার্চ) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক…

গুলিতে নিহতের ৩ দিন পর বাংলাদেশির লাশ ফেরত দিলো বিএসএফ

রাতের আঁধারে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত হওয়ার তিনদিন পর আল আমিনের লাশ ফেরত দিয়েছে ভারত। মঙ্গলবার (১১ মার্চ) রাতে জেলার তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা-ফুলবাড়ি সীমান্তের জিরো পয়েন্ট দিয়ে তার লাশ ফেরত দেওয়া হয়। বিএসএফ ও…

পাকিস্তানের ক্রিকেট আইসিইউতে রয়েছে: আফ্রিদি

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভরাডুবি হয়েছে পাকিস্তানের। ঘরের মাঠের টুর্নামেন্টে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে দলটিকে। এর ফলে পাকিস্তানের অনেক সাবেক ক্রিকেটারই পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কড়া সমালোচনা করছেন। এবার পিসিবি চেয়ারম্যান মহসিন…