সোহরাওয়ার্দী-কবি নজরুল কলেজ বন্ধ ঘোষণা

রাজধানীর কবি নজরুল সরকারি কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ সোমবার কলেজের ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে কলেজ বন্ধের বিষয়টি জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘অনিবার্য কারণবশত আগামীকাল মঙ্গলবার কবি নজরুল সরকারি কলেজের শ্রেণি পাঠদান বন্ধ থাকবে।’…

অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে ভারতের জয়

ছয় উইকেটে ৪৮৭ রানে ভারত নিজেদের দ্বিতীয় ইনিংস ঘোষণার পর জয়ের জন্য ৫৩৪ রানের বিশাল লক্ষ্যে ব্যাটিংয়ে নেমেছিল অস্ট্রেলিয়া। আগের দিন ১২ রানে তিন উইকেট হারিয়েই বড় পরাজয়ের দিকে যাচ্ছিল দলটি। অবশেষে ঘরের মাঠে প্রথম টেস্টে ২৯৫ রানের বিশাল ব্যবধানে…

মেডিক্যালে ভর্তিতে মুক্তিযোদ্ধার নাতি-নাতনির কোটা বাতিল

দেশের মেডিক্যাল ও ডেন্টাল কলেজগুলোতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে মুক্তিযোদ্ধাদের নাতি- নাতনির কোটা বাতিল করা হয়েছে। বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল প্রণীত মেডিক্যাল এবং ডেন্টাল কলেজ/ইউনিটে এমবিবিএস এবং বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তি…

চিকিৎসকদের বিদেশ ভ্রমণ সংক্রান্ত নীতিমালা বাতিল

বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না চিকিৎসকরা- এমন বিধান করে নীতিমালা জারি করেছিল স্বাস্থ্য মন্ত্রণালয়। এই নীতিমালা সোমবার (২৫ নভেম্বর) বাতিল করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ আবদুল হাইয়ের সই করা এক অফিস আদেশে এ…

ঢামেকে যৌথ বাহিনীর অভিযানে আটক ২২

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে দালাল ও প্রতারকদের নির্মূলে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করেছে। এ সময় ২২ জনকে আটক করা হয়েছে। সোমবার (২৫ নভেম্বর) সকাল থেকে ঢামেকে যৌথ বাহিনীর অভিযানের নেতৃত্ব দেন ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেটে আফরিন…

আপাতত রাজধানীতে ব্যাটারিচালিত রিকশা চলবে

ঢাকা মহানগর এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে হাইকোর্টের আদেশের ওপর একমাসের জন্য স্থিতাবস্থা দিয়েছেন চেম্বার জজ আদালত। এর ফলে আপাতত ব্যাটারিচালিত রিকশা চলাচলে কোনও বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। হাইকোর্টের আদেশের…

পুলিশ সদস্য চাঁদাবাজিতে জড়ালে কঠোর ব্যবস্থা: ডিএমপি কমিশনার

কোনো পুলিশ সদস্য চাঁদাবাজিতে জড়িত থাকলে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নবনিযুক্ত কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। সোমবার ডিএমপি সদর দপ্তরে ব্যাটারি-চালিত রিকশা ও ইজি বাইকের চালকদের সঙ্গে বৈঠকে…

৬০০০ কোটি টাকা ব্যয়ে ৫ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রায় ৫ হাজার ৯১৫ কোটি ৯৯ টাকা ব্যয় সম্বলিত ৫টি প্রকল্প অনুমোদন করেছে। সোমবার (২৫ নভেম্বর) প্রধান উপদেষ্টা এবং একনেক-এর চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে পরিকল্পনা কমিশন চত্বরে…

৭ কলেজের পরীক্ষা স্থগিত

সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের মঙ্গলবারের পরীক্ষা স্থগিত করা হয়েছে। মাহাবুবুর রহমান মোল্লা কলেজের এক ছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে পুরান ঢাকা ও মাতুয়াইলে দুদিন ধরে কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সংঘাতের ফলে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে…

৭ রানে অলআউট হয়ে বিশ্ব রেকর্ড

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এবার একটি দল অলআউট হলো মাত্র ৭ রানে! অবিশ্বাস্য এ ঘটনা ঘটেছে নাইজেরিয়া-আইভরিকোস্ট ম্যাচে। আগে ব্যাটিং করে নাইজেরিয়া করে ২০ ওভারে ২৭১ রান। জবাবে ৭ রানে অলআউট হয় আইভরিকোস্ট। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকান…