এনএসআইয়ের সাবেক মহাপরিচালকের ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

দুর্নীতির অভিযোগ থাকায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদফতরের (এনএসআই) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল টিএম জোবায়েরের ট্রাস্ট ব্যাংকের পাঁচটি হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। এসব হিসাবে ২৬ লাখ পাঁচ হাজার ৮০১ টাকা রয়েছে। সোমবার (২১ এপ্রিল)…

কর ফাঁকিতে ২০২২-২৩ অর্থবছরে রাজস্ব ক্ষতি ২ লাখ ২৬ হাজার কোটি টাকা: সিপিডি

২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশে কর ফাঁকির কারণে রাজস্ব ক্ষতি দাঁড়িয়েছে প্রায় ২ লাখ ২৬ হাজার ২৩৬ কোটি টাকা-যা আগের এক দশকের তুলনায় দ্বিগুণেরও বেশি। ২০২৩ সালে কর ফাঁকির ৫০ শতাংশই করপোরেট খাতে হয়েছে- যার আর্থিক পরিমাণ প্রায় ১ লাখ ১৩ হাজার ১১৮ কোটি…

টাকা চুরি করে যারা বাইরে ফুর্তি করছেন তাদের ফেরানো আমাদের দায়িত্ব: প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, যারা বাংলাদেশের মানুষের টাকা চুরি করে বাইরে গিয়ে মজফুর্তি করছেন, তাদের ফেরানো আমাদের নৈতিক দায়িত্ব। আওয়ামী লীগের নেতা যারা বাইরে গিয়েছেন তাদের বেশিরভাগেরই হাতে রক্ত আছে। তারা বড় ধরনের…

রাষ্ট্রপতি কর্তৃক দণ্ড মওকুফের তালিকা প্রকাশের প্রশ্নে হাইকোর্টের রুল

বিগত ৩৩ বছরে দায়িত্বে থাকা রাষ্ট্রপতিরা কত জনের দণ্ড মাফ করেছেন, তার তালিকা প্রকাশে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এ সংক্রান্ত রিটের শুনানি নিয়ে সোমবার (২১ এপ্রিল) বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন…

থ্রি জিরো ভিশনের ওপর জোর দেওয়ার আহ্বান ড. ইউনূসের

জলবায়ু ও নগর চ্যালেঞ্জ মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর এবং টেকসই ভবিষ্যৎ গঠনে তরুণদের সম্ভাবনা ও উদ্ভাবন কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বিশ্ববাসীর প্রতি ‘থ্রি জিরো’ ভিশন- শূন্য সম্পদ কেন্দ্রীকরণ,…

প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিলো শ্রম সংস্কার কমিশন

শ্রম বিষয়ক সংস্কার কমিশন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের কাছে তাদের প্রতিবেদন জমা দিয়েছে। সোমবার (২১ এপ্রিল) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে এই প্রতিবেদন হস্তান্তর করা হয়। প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস…

৩ স্তরে ব্রডব্যান্ড ইন্টারনেটের দাম কমছে

দেশে তিনটি স্তরে ব্রডব্যান্ড ইন্টারনেটের দাম কমানোর উদ্যোগ নিয়েছে সরকার। তারই ধারাবাহিকতায় এবার মোবাইল অপারেটরদেরও ইন্টারনেটের দাম যৌক্তিকভাবে কমানোর আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি-বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ…

মারা গেছেন পোপ ফ্রান্সিস

ক্যাথলিক খ্রিষ্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। দীর্ঘদিন ধরে ফুসফুসের গুরুতর জটিলতায় ভুগছিলেন তিনি। এপির প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সোমবার সকাল ৭টা ৩৫ মিনিটে তিনি মারা যান।…

মডেল মেঘনা আলমের ব্যাংক হিসাব তলব

মডেল মেঘনা আলমের সব ধরনের ব্যাংক হিসাবের যাবতীয় তথ্য তলব করা হয়েছে। সব ব্যাংকের কাছে এই তথ্য চেয়ে চিঠি দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। ওই চিঠিতে বলা হয়েছে, মেঘনা আলমের ব্যক্তিগত তথ্য বা দলিল যেমন হিসাব খোলার…

ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি আরও ৪৯

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৪৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এই সময়ের মধ্যে কেউ মারা যায়নি। তবে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১৭ জনের এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ২৭৬ জন। রবিবার (২০ এপ্রিল ) স্বাস্থ্য…