পঞ্চদশ সংশোধনী বাতিল প্রশ্নে চূড়ান্ত রায় ১৭ ডিসেম্বর

তত্ত্বাবধায়ক সরকার বাতিলসহ বেশকিছু বিষয়ে আনা সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ হবে না, এই মর্মে জারি করা রুলের রায়ের জন্য আগামী ১৭ ডিসেম্বর দিন ধার্য করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায়…

বিটকয়েনের দাম ১ লাখ ডলার ছাড়ালো

নতুন উচ্চতায় উঠেছে বিটকয়েন। ইতিহাসে এই প্রথম বিটকয়েনের দাম এক লাখ ডলার অতিক্রম করেছে। ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর বিটকয়েনের পালে যে হাওয়া লাগা শুরু হয়, তার ধারাবাহিকতা চলছে। বিটকয়েনের দাম এক লাখ ডলারে ওঠার পেছনেও…

সিরিয়ায় আসাদ সরকারের সঙ্গে বিরোধীদের তীব্র লড়াই

সিরিয়ার আলেপ্পো শহর দখল করে নিয়েছে বিরোধী গোষ্ঠী এইচটিএস। তার পাশেই হামা অঞ্চলে সেনার সঙ্গে লড়াই শুরু হয়েছে তাদের। এলাকা পুনর্দখলের জন্য বিরাট পরিমাণ সেনা পাঠিয়েছেন সিরিয়ার রাষ্ট্রপ্রধান বাশার আসাদ। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহর হামায় এই…

শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন

গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘বিদ্বেষমূলক বক্তব্য’ প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন করা হয়েছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) প্রসিকিউটর আবদুল্লাহ আল মামুন বিষয়টি জানিয়েছেন। তিনি…

ফরাসি পার্লামেন্টে আস্থাভোটে মাক্রোঁপন্থি সরকারের পতন

১৯৫৮ সালের পর সবচেয়ে কম দিন প্রধানমন্ত্রী থাকলেন মিশেল বার্নিয়ার। বুধবার ফরাসি পার্লামেন্টে শক্তি পরীক্ষার মুখে পড়তে হয়েছিল মিশেল বার্নিয়ারকে। আস্থাভোটে সরকার ধরে রাখতে পারলেন না তিনি। ৫৭৭ জন এমপি-র মধ্যে ৩৩১ জন তার বিপক্ষে ভোট দিয়েছেন।…

বাংলাদেশের সঙ্গে আগ্রাসী আচরণ: ২ ক্রিকেটারকে শাস্তি

বাংলাদেশের ব্যাটিংয়ের সময় মাত্রাতিরিক্ত আগ্রাসী আচরণের কারণে শাস্তি দেয়া হয়েছে দুই ক্যারিবীয় ক্রিকেটার জেইডেন সিলস ও কেভিন সিনক্লেয়ারকে। এর মধ্যে সিলসের ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানার পাশাপাশি একটি ডিমেরিট দেয়া হয়েছে। আর বদলি ক্রিকেটার হিসেবে…

আইনজীবী সাইফুল হত্যার প্রধান আসামি গ্রেফতার

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম হত্যার প্রধান আসামি চন্দনকে (৩৮) কিশোরগঞ্জের ভৈরব থেকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৪ ডিসেম্বর) রাত পৌনে ১২টার দিকে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে রেলওয়ে…

যেসব এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না

জিটিসিএলের মনোহরদী অফ-ট্রান্সমিশন পয়েন্টে জরুরি টাই-ইন কাজের জন্য দেশের বিভিন্ন এলাকায় ২৪ ঘন্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এক বার্তায় এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। বার্তায় বলা হয়, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার সন্ধ্যা ৬টা…

নভেম্বরে রপ্তানি আয় বেড়েছে

২০২৪ সালের নভেম্বর মাসে রপ্তানি আয় ১৫ দশমিক ৬৩ শতাংশ বেড়ে ৪ দশমিক ১১ বিলিয়ন ডলার এ দাঁড়িয়েছে। গত বছরের নভেম্বর মাসে আয় হয়েছিল ৩ দশমিক ৫৬ বিলিয়ন ডলার। রপ্তানি উন্নয়ন ব্যুরো বুধবার (৪ ডিসেম্বর) এ তথ্য প্রকাশ করেছে। অন্যদিকে চলতি…

নিরাপত্তা পরিষদে রাশিয়া ও আমেরিকার উত্তপ্ত বাক্য বিনিময়

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আমেরিকা এবং রাশিয়ার প্রতিনিধিদের মধ্যে সিরিয়া প্রশ্নে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। গতকাল (৩ ডিসেম্বর) নিরাপত্তা পরিষদে সিরিয়া ইস্যুতে ডাকা জরুরি বৈঠকে এই বাকবিতণ্ডা হয়। সম্প্রতি সরকার বিরোধী গোষ্ঠীগুলো আবার…