ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি আরও ৮৬

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ৮৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এই সময়ের মধ্যে কেউ মারা যায়নি। তবে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ২২ জনের এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ হাজার ৪৫২ জন। রবিবার (১৮ মে) স্বাস্থ্য অধিদফতরের হেলথ…

ঈদ ঘিরে বাড়ছে রেমিট্যান্স প্রবাহ

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরই দেশ থেকে অর্থপাচার ও হুন্ডির দৌরাত্ম্য কমেছে।  যে কারণে বাড়ছে রেমিট্যান্সের (প্রবাসী আয়) গতিপ্রবাহ। এদিকে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল আজহাকে কেন্দ্র ক‌রে কোরবানির পশু কেনাসহ…

উন্নয়ন ব্যয়সহ প্রায় সব খাতেই বরাদ্দ কমছে

আগামী ২০২৫-২৬ অর্থবছরের জন্য ২ লাখ ৩০ হাজার কোটি টাকার এডিপি অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি)। এটি আগের অর্থবছরের চেয়ে ৩৫ হাজার কোটি টাকা কম। প্রায় সব খাতেই বরাদ্দ কমছে। এর মধ্যে রয়েছে শিক্ষা ও স্বাস্থ্য খাতও। রবিবার (১৮ মে)…

প্রিমিয়ার ব্যাংকের সাবেক এমডিসহ ১৬ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

৪৭৮ কোটি টাকার দুর্নীতির অভিযোগের অনুসন্ধান চলমান থাকায় প্রিমিয়ার ব্যাংকের মহাখালী শাখার সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রানা আব্দুল্লাহ আল মাহমুদ আবসারসহ ৭টি প্রতিষ্ঠানের ১৬ কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। রবিবার (১৮ মে)…

দেশে বেকার জনগোষ্ঠীর সংখ্যা বেড়েছে

দেশে বেকার জনগোষ্ঠীর সংখ্যা বেড়েছে। ২০২৪ সাল শেষে দেশে মোট বেকার জনগোষ্ঠীর সংখ্যা বেড়ে ২৬ লাখ ১০ হাজার হয়েছে বলে জানায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। রোববার (১৮ মে) শ্রমশক্তি জরিপ প্রকাশ করে বিবিএস। তথ্য অনুযায়ী- ২০২৪ সালের…

ঢাকা-জাপান রুটে ফ্লাইট বন্ধ করল বিমান বাংলাদেশ

ঢাকা থেকে জাপানের নারিতা রুটে ফ্লাইট পরিচালনা সাময়িকভাবে বন্ধ করার ঘোষণা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। রোববার (১৮ মে) বিমান বাংলাদেশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চলমান হজ ফ্লাইট, উড়োজাহাজের স্বল্পতা এবং ব্যবসায়িক দিক…

শাহবাগ অবরোধ ছাত্রদলের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদলের নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যা মামলার তদন্তে গাফিলতির প্রতিবাদে ও মূল হত্যাকারীকে গ্রেপ্তারের দাবিতে রাজধানী ঢাকার শাহবাগ মোড় অবরোধ করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। এতে যান চলাচল বন্ধ হয়ে গেছে।…

নগর ভবন ব্লকেড ঘোষণা ইশরাক সমর্থকদের

বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে ব্লকেড কর্মসূচির ঘোষণা দিয়েছেন তার সমর্থকরা। রবিবার (১৮ মে) দুপুরে নগর ভবনে টানা চতুর্থ দিনের অবস্থান কর্মসূচি থেকে এই ব্লকেড কর্মসূচি ঘোষণা করেন সাবেক সচিব মশিউর রহমান। এই…

আবারও শ্রম ভবনের সামনে টিএনজেড গ্রুপের শ্রমিকদের অবস্থান

আবারও বেতন-বোনাসসহ যাবতীয় বকেয়া পরিশোধের দাবিতে রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনের সামনে অবস্থান নিয়েছেন টিএনজেড গ্রুপের শ্রমিকরা। রবিবার (১৮ মে) বিকালে শ্রম ভবনের আশপাশের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছেন তারা। ওই শ্রমিকরা গাজীপুরে…

দেশে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৪৯২

পুলিশের বিশেষ অভিযানে সারা দেশে গত ২৪ ঘণ্টায় মামলা ও ওয়ারেন্ট মূলে ৯২৫ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেপ্তার হয়েছে ৫৬৭ জন। মোট ১ হাজার ৪৯২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১৮ মে) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড…