নির্বাচন হবে, সবকিছুই হবে; কিন্তু চার্টার থেকে সরা যাবে না: প্রধান উপদেষ্টা

রাষ্ট্র সংস্কারের সুনির্দিষ্ট সুপারিশসহ চার সংস্কার কমিশনের প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছে আজ। সংস্কার কমিশন যে প্রতিবেদন জমা দিয়েছে তা ‘খুবই গুরুত্বপূর্ণ’ উল্লেখ করে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, এই সংস্কার…

গাজায় ২০৪ জন সাংবাদিককে হত্যা করেছে ইসরাইল

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলের বর্বর সেনারা আরো একজন সাংবাদিককে হত্যা করেছে। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় বর্বর আগ্রাসন শুরুর পর এ পর্যন্ত ইসরাইলের হাতে ২০৪ জন ফিলিস্তিনি সাংবাদিক নিহত হলেন। গাজার গণমাধ্যম কার্যালয় এক…

এখনও ভারতের ভিসা পাননি সাকিব মাহমুদ

কয়েকদিন পরই ভারতের বিপক্ষে সাদা বলের সিরিজ খেলবে ইংল্যান্ড। এ কারণে আগামী শুক্রবার ভারতের উদ্দেশে রওনা দেবেন ইংল্যান্ডের ক্রিকেটাররা। যদিও এই সফরে অনিশ্চিত সাকিব মাহমুদ। এখনও ভারতের ভিসা পাননি এই পেসার। সাদা বলের সিরিজটির আগে আবুধাবিতে…

ভারত থেকে এলো ২৪৫০ টন চাল

চুয়াডাঙ্গার দর্শনা স্থলবন্দরের রেলপথ দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে। ভারত থেকে বাংলাদেশ সরকার ১ লাখ ৫৯ হাজার মেট্রিক টন চাল আমদানি করবে। দর্শনা বন্দর দিয়ে এ চালের প্রথম চালান দেশে প্রবেশ করল। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ২ হাজার ৪৫০…

ফের রিমান্ডে সালমান এফ রহমান ও পলক

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে শিক্ষার্থী মো. শামীমকে হত্যাচেষ্টা অভিযোগে করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে চার দিনের রিমান্ডে…

প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন দিলেন ৪ সংস্কার কমিশন

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছেন চার সংস্কার কমিশনের প্রধান। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে তারা এই প্রতিবেদন জমা দেন। এখন প্রধান উপদেষ্টার সঙ্গে চার সংস্কার কমিশনের প্রধানের বৈঠক চলছে…

অপরাধী যারাই হোক, সবাইকে আইনের আওতায় নিয়ে আসবো: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, অপরাধী যারাই হোক, আমরা সবাইকে আইনের আওতায় নিয়ে আসবো। ছাগল (ছাগলকাণ্ডে আলোচিত) মতিউরকে কিন্তু আজ ধরা হয়েছে। আপনারা দেখেছেন, এক পুলিশ সদস্যকে ধরার পর থানা থেকে পালিয়ে…

ডেসটিনির এমডিসহ ১৯ জনের কারাদণ্ড

ডেসটিনি ট্রি প্ল্যান্টেশন লিমিটেডের গাছ বিক্রির টাকা আত্মসাতের মামলায় ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমীনসহ ১৯ জনকে ১২ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১৫ জানুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক মো. রবিউল আলমের আদালত এ রায়…

হামাসের সঙ্গে যুদ্ধবিরতি হবে ইসরাইলের জন্য ‘সম্পূর্ণ পরাজয়’

গাজা উপত্যকায় হামাসের সঙ্গে সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তি হবে ইসরাইলের জন্য ‘সম্পূর্ণ পরাজয়’। গাজা যুদ্ধে নিহত ইসরাইলি সেনাদের পরিবারবর্গের সংগঠন গেভুরা ফোরামের বরাত দিয়ে হিব্রু-ভাষার রেডিও চ্যানেল ১০৩এফএম একথা জানিয়েছে। ওই ফোরামের সভাপতি…

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে মামলা

কিশোরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র জনতার ওপর হামলার অভিযোগে সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল ও ওবায়দুল কাদেরসহ ১২৪ জনের বিরুদ্ধে আরও একটি মামলা…