পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার আরও ১৩১৬

রাজধানীসহ সারা দেশে পুলিশের চলমান বিশেষ অভিযানে একদিনে মোট ১ হাজার ৩১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ৮০৯ এবং অন্যান্য অপরাধে জড়িত ৫০৭ জন। বুধবার (৩০ জুলাই) পুলিশ সদরদফতরে এআইজি (মিডিয়া) এনামুল হক সাগর…

২৯ দিনে রেমিট্যান্স এলো ২২৭ কোটি ডলার

চলতি মাসের ২৯ দিনে ২২৭ কোটি ৬০ লাখ (প্রায় ২ দশমিক ২৮ বিলিয়ন) মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে সাত কোটি ৮৫ লাখ ডলার রেমিট্যান্স। বুধবার (৩০ জুলাই) বাংলাদেশ…

ভারতীয় পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

ভারত থেকে আমদানি করা পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আদায়ের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ছাড়া, ভারতকে জরিমানাও দিতে হবে বলে জানান তিনি। তবে কীসের জন্য এই জরিমানা বা এর পরিমাণ নিয়ে তিনি বিস্তারিত জানাননি। আগামী ১ আগস্ট থেকে…

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সাইবার হামলার আশঙ্কায় সতর্কতা জারি

ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং ডিজিটাল পেমেন্ট সেবাদাতাদের ওপর বড় ধরনের সাইবার হামলার আশঙ্কায় সতর্কতা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। বুধবার (৩০ জুলাই) বাংলাদেশ ব্যাংকের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশনস টেকনোলজি (আইসিটি) বিভাগ থেকে এক চিঠিতে এ…

নাবিল ও এস আলম গ্রুপের চেয়ারম্যানসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা

জাল কাগজপত্র তৈরি করে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ইসলামী ব্যাংকের ৯৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের কর্নধার আমিনুল ইসলাম ও এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলমসহ ৩০ জনকে আসামি করে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন…

স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে অর্থ মন্ত্রণালয়ের কমিটি

স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর চার খাতের সক্ষমতা বাড়াতে কী কী করা যেতে পারে-তার উপায় খুঁজে বের করতে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের নিয়ে কমিটি করেছে অর্থ মন্ত্রণালয়। ১৫ সদস্যের এ কমিটিতে প্রধান দ্বায়িত্ব পালন করবেন প্রধান উপদেষ্টার…

১০২ এসিল্যান্ড প্রত্যাহার

সরকার দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় কর্মরত বিসিএস ৩৭তম ব্যাচের ১০২ জন সহকারী কমিশনারকে (ভূমি) দায়িত্ব থেকে প্রত্যাহার করেছে। বুধবার (৩০ জুলাই) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তাদের সিনিয়র সহকারী কমিশনার বা সহকারী…

৫ আগস্টকে ঘিরে নিরাপত্তা শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

আগামী ৫ আগস্টকে ঘিরে কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান।…

আসন বাড়ছে গাজীপুরে, কমছে বাগেরহাটে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৩৯টি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করা হচ্ছে জানিয়ে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন, নির্বাচন কমিশনের বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত বিশেষায়িত কারিগরি কমিটি সংসদীয় আসনের…

ডেঙ্গুতে মৃত্যু আরও ২, হাসপাতালে ৩৮৬

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত ৩৮৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুইজনই পুরুষ। আর…