আজ সন্ধ্যা থেকে ঢাকায় যৌথ বাহিনীর টহল

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, পুরো ঢাকা এবং যেসব জায়গায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, সেসব জায়গায় আমরা টহল (পেট্রোলিং) বাড়াবো। যতটা সম্ভব টহল বাড়াবো এবং এই টহল আজকে সন্ধ্যা থেকে দেখবেন পুরো ঢাকা শহরে। সোমবার (২৪…

সব অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়ার নির্দেশ

সারা দেশে সব অবৈধ ইট ভাটা চার সপ্তাহের মধ্যে গুঁড়িয়ে দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সব বিভাগীয় কমিশনার ও ডিসিকে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। একইসঙ্গে অবৈধ ইটভাটা ও ইটভাটার জ্বালানি হিসেবে কাঠের ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপ না নেওয়ায়…

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে পদযাত্রা, পুলিশের বাধা

স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগের দাবিতে মন্ত্রণালয় অভিমুখে শিক্ষার্থীদের গণপদযাত্রায় পুলিশ বাধা দিয়েছে। সোমবার ‘ধর্ষণ ও নিপীড়ণের বিরুদ্ধে বাংলাদেশ’ এই ব্যানারে এক দল শিক্ষার্থী-তরুণ ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে…

কক্সবাজারে বিমানবাহিনীর ঘাঁটিতে হামলা, নিহত ১

কক্সবাজারে বিমান বাহিনীর সদস্যদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষে এক যুবক নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। নিহত যুবকের নাম শিহাব কবির নাহিদ (৩০)। সোমবার দুপুরের দিকে কক্সবাজার বিমানঘাঁটির কাছে পৌরসভার সমিতিপাড়ায় এ ঘটনা ঘটেছে। নিহত শিহাব পৌর ১নং…

সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতি জোরদার করা হচ্ছে: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, স্বল্প সময়ের হিসাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতি জোরদার করা হচ্ছে। সরকার থেকে ডিসেম্বর বা আগামী বছরের জুনের মধ্যে নির্বাচনের কথা বলা হয়েছে। জুনে সম্ভব হবে না। করলে…

রমজানে সরকারি অফিসের নতুন সময় নির্ধারণ

অন্যান্য বছরের মতো এবারও পবিত্র রমজান মাসে সাপ্তাহিক ছুটির দিন ছাড়া বাকি পাঁচ দিন সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত অফিস চলবে। পাশাপাশি, প্রতিদিন দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত যোহরের নামাজের বিরতি দেওয়া হবে। সোমবার জনপ্রশাসন…

পরিবারসহ সালমান এফ রহমানের ৩৫৮ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

সাবেক প্রধানমন্ত্রীর বেসামরিক, শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ও বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান সালমান এফ রহমান, তার পরিবারের সদস্য ও তার সহযোগীদের নামে থাকা ৩৫৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। সোমবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর…

টসে হারলো বাংলাদেশ, বাদ সৌম্য-তানজিম

রাওয়ালপিন্ডিতে নিউজিল‍্যান্ডের বিপক্ষে টিকে থাকার ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। সেমি ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে বাংলাদেশের এই ম্যাচে জয়ের বিকল্প নেই। হারলেই চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত। এমন ম্যাচে টসে জিতে আগে বোলিংয়ের…

নিক্সন চৌধুরীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরী ও তার স্ত্রী তারিন হোসেনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। সোমবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের…

সাজেকে ভয়াবহ আগুন, পুড়ে গেছে বহু রিসোর্ট

রাঙামাটির পর্যটনকেন্দ্র সাজেকে ভয়াবহ আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এদিকে আগুন নেভানোর জন্য স্থানীয় লোকজন ও প্রশাসন চেষ্টা চালাচ্ছে। ইতোমধ্যে ফায়ার সার্ভিসের লোকজন সাজেকের উদ্দেশ্য রওনা দিয়েছেন। সোমবার দুপুরের দিকে আগুন লাগার বিষয়টি নিশ্চিত…