ডানে-বামে দৌড়িয়ে ক্ষতি ছাড়া কোনো লাভ হবে না: সেনাপ্রধান

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলছেন, আমরা নিজেরা ভেদাভেদ সৃষ্টি না করি। আমরা নিজেরা ঐক্যবদ্ধ থাকি। আমাদের মধ্যে যদি কোনো সমস্যা থেকে থাকে, কোনো ব্যত্যয় থেকে থাকে সেটা আমরা আলোচনার মাধ্যমে সমাধান করব। এটার জন্য ডানে-বামে দৌড়িয়ে…

সুপ্রিম কোর্টের ফটকে ইন্টার্ন চিকিৎসকদের বিক্ষোভ

বিভিন্ন সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন। তাদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে, 'ডাক্তার' পদবি শুধুমাত্র এমবিবিএস এবং বিডিএস ডিগ্রিধারীদের জন্য সীমিত রাখা। মেডিকেল সহকারীরা…

পদত্যাগ করেছেন উপদেষ্টা নাহিদ

পদত্যাগ করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। নতুন রাজনৈতিক দল গঠনের লক্ষ্যে তার এ পদত্যাগ বলে জানা গেছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। এদিকে দুপুরে প্রধান উপদেষ্টার…

পিলখানা হত্যার সুবিচার নিশ্চিতে রাষ্ট্র দায়বদ্ধ: প্রধান উপদেষ্টা

জাতীয় শহীদ সেনা দিবসে জাতির পক্ষ থেকে সকল শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সেই সঙ্গে এই নির্মম হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। বলেন, রাষ্ট্র হিসেবে…

দায়িত্ব পালনে আইনশৃঙ্খলা বাহিনীর গাফিলতি পেলে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে গতকাল সোমবার সন্ধ্যার পর থেকে বিশেষ অভিযান শুরু হয়েছে। এ অভিযানে আমাদের কোনো কর্মচারী বা বাহিনীর কেউ যদি গাফিলতি করে, তাকে…

আ.লীগ সরকারের যোগসাজশে ৫৭ সেনা কর্মকর্তা হত্যা: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশ সেনাবাহিনীর শত্রুরা ষড়যন্ত্র করে ৫৭ জন সেনা কর্মকর্তাকে হত্যা করেছিল। তাদের লক্ষ্য ছিল দেশের নিরাপত্তা ব্যবস্থায় আঘাত হানা এবং সেনাবাহিনীর মনোবল দুর্বল করে দেওয়া। অত্যন্ত…

ইন্টারনেট শাটডাউন বন্ধে স্টারলিংককে আনা হচ্ছে: প্রেস সচিব

ইলন মাস্কের স্টারলিংককে বাংলাদেশে আমন্ত্রণ জানানো এবং তা চালু করার মূল কারণ হচ্ছে ইন্টারনেট শাটডাউন চিরতরে বন্ধ করা। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক…

জামায়াত নেতা আজহারুলের রিভিউ শুনানি বুধবার পর্যন্ত মুলতবি

মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনের শুনানি শুরু হয়েছে। আগামীকাল বুধবার (২৬ ফেব্রুয়ারি) পর্যন্ত এই আবেদনের শুনানি মুলতবি করা হয়। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতির…

১৮ বছর আগে বরখাস্ত উপজেলা নির্বাচন কর্মকর্তাদের পুনর্বহালের নির্দেশ

১৮ বছর আগে বরখাস্ত হওয়া ৮৫ উপজেলা নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ২০২২ সালে আপিল বিভাগের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল ও চারটি পৃথক রিভিউ আবেদনের শুনানি শেষে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত…

২৮ ফেব্রুয়ারি নতুন দল ঘোষণা: সারজিস আলম

আগামী ২৮ ফেব্রুয়ারি নতুন দল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম। সোমবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক কমিটির কার্যালয়ে এ ঘোষণা দেন তিনি। সারজিস বলেন, আমরা বিশ্বাস…