সাদিক অ্যাগ্রোর চেয়ারম্যান ইমরান গ্রেপ্তার

টাকা পাচারের মামলায় রাজধানীর আলোচিত সাদিক অ্যাগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেনকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সোমবার (৩ মার্চ) দুপুরে তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির মুখপাত্র অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন…

বঙ্গবন্ধু স্যাটেলাইটের নাম পরিবর্তন

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর নাম পরিবর্তন করা হয়েছে। এখন থেকে এটি ‘বাংলাদেশ স্যাটেলাইট-১’ নামে পরিচিতি পাবে। সোমবার (৩ মার্চ) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে সরকার। টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ রফিকুল ইসলাম…

রোহিঙ্গাদের জন্য ৬৮ মিলিয়ন ইউরো দেবে ইইউ

রোহিঙ্গাদের সহায়তায় এ বছর ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ৬৮ মিলিয়ন ইউরো দেবে। ঢাকায় সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইকুয়ালিটি, প্রিপেয়ার্ডনেস অ্যান্ড ক্রাইসিস ম্যানেজমেন্ট) কমিশনার হাদজা লাহবিব বলেছেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া স্থানীয় জনগোষ্ঠী এবং…

এলপিজি গ্যাসের দাম কমলো

চলতি মার্চ মাসের জন্য প্রতি ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৮ টাকা কমিয়ে এক হাজার ৪৫০ টাকা নির্ধারণ করেছে সরকার। আজ সন্ধ্যা থেকেই নতুন এই দাম কার্যকর হবে। যা ফেব্রুয়ারি মাসে ছিল এক হাজার ৪৭৮ টাকা। সোমবার এক সংবাদ সম্মেলনে নিয়ন্ত্রক সংস্থা…

ইউক্রেনের পাশে ইউরোপ, ৪ দফা কর্মসূচি ঘোষণা

ইউক্রেনের পাশে দাঁড়ালো ইউরোপ। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার চার দফা কর্মসূচি ও নতুন জোটের ঘোষণা করলেন। কিযের স্টারমার জানমিয়েছেন, যুদ্ধ বন্ধ করতে এবং এবং ইউক্রেনকে রক্ষা করতে চার দফা কর্মসূচি নিয়ে চলতে চান তারা। লন্ডনে ইউক্রেন…

শেখ পরিবারের নামে থাকা ২৭ বিদ্যালয়ের নাম পরিবর্তন

গণঅভ্যুত্থানে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে থাকা ২৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়। গত ২৬…

কুমিল্লা সিটির সাবেক মেয়রের জমি-ফ্ল্যাটসহ ব্যাংক হিসাব জব্দ

কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র তাহসীন বাহারের উত্তরা আবাসিক এলাকার ১টি জমিসহ ফ্ল্যাট জব্দ ও ৯টি ব্যাংক অ্যাকাউন্টের ৩ কোটি ৩ লাখ ২৫ হাজার ৬৩৫ টাকার অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। সোমবার (৩ মার্চ) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত…

অসুস্থ হয়ে হাসপাতালে মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি ভর্তি হয়েছেন বলে জানা গেছে। সোমবার বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, গত…

রাজধানীতে আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে ৪ জনের মৃত্যু

রাজধানীর শাহজাদপুরে একটি আবাসিক হোটেলে লাগা অগ্নিকাণ্ডের ঘটনায় চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিক আগুন লাগার কারণ ও নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। সোমবার (৩ মার্চ) দুপুরের দিকে সৌদিয়া হোটেলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস…

ইসলাম ধর্মকে হেয় প্রতিপন্নের অভিযোগে: রাখাল রাহার বিরুদ্ধে মামলা

ইসলাম ধর্মকে হেয় প্রতিপন্ন করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার অভিযোগে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) পাঠ্যবই সংশোধন ও পরিমার্জন কমিটির সদস্য রাখাল রাহা ওরফে সাজ্জাদুর রহমানের বিরুদ্ধে মামলা হয়েছে। সোমবার (৩ মার্চ) ঢাকার সাইবার…