নড়াইলে ২ গ্রুপের সংঘর্ষে বাবা-ছেলেসহ নিহত ৫

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নড়াইলে দুই পক্ষের সংঘর্ষে বাবা ছেলেসহ ৫ জন নিহত ও বেশ কয়েকজন হয়েছেন। এখন ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন সেনা ও পুলিশ সদস্যরা। সোমবার ভোরে জেলার সিঙ্গশোলপুর ইউনিয়নের বড়কোলা এলাকায় এ সংঘর্ষ বাধে।…

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে খেলাফত মজলিস

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ঢাকা-১৩ আসনে ভোট কারচুপি ও অনিয়মের অভিযোগ তুলে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ খেলাফত মজলিস। সোমবার দুপুরের দিকে দলটির পুরানা পল্টন কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। দলের প্রচার সম্পাদক ও…

সব পরিত্যক্ত গভীর নলকূপ ভরাটের নির্দেশ হাইকোর্টের

দুর্ঘটনা রোধে সারাদেশের পরিত্যক্ত গভীর নলকূপ তিন মাসের মধ্যে ভরাটের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। স্থানীয় সরকার সচিবসহ সংশ্লিষ্টদের এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের…

সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী

ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে প্রথমবারের মতো অফিস করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সকাল ৯টায় প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী বিভাগে আসেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি বলেন,…

সরিয়ে দেওয়া হলো তাজুলকে, নতুন চিফ প্রসিকিউটর আমিনুল

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর হিসেবে আমিনুল ইসলামকে নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (২৩ ফেব্রুয়ারি) আইনজীবী তাজুল ইসলামকে সরিয়ে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের সলিসিটর মো.…

জবাবদিহিতা ছাড়া রাষ্ট্র পরিচালনা করা সম্ভব নয়: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জবাবদিহিতার সংস্কৃতি ছাড়া রাষ্ট্র পরিচালনা করা সম্ভব নয়। দেশে সুশাসন নিশ্চিত করতে জবাবদিহিতার সংস্কৃতি প্রতিষ্ঠা করতে হবে। রোববার গৌরনদী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে…

সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল

বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ের কয়েকটি গুরুত্বপূর্ণ পদে রদবদল করা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। রবিবার (২২ ফেব্রুয়ারি)  সেনাসদর থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল…

একুশে পদক প্রদান ও বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আগামী ২৬ ফেব্রুয়ারি একযোগে অনুষ্ঠিত হবে অমর একুশে বইমেলার উদ্বোধন ও একুশে পদক প্রদান অনুষ্ঠান। প্রধানমন্ত্রী তারেক রহমান ওই দিন সকালে একুশে পদক প্রদান করবেন এবং বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে বইমেলার উদ্বোধন ঘোষণা করবেন। সংস্কৃতিমন্ত্রী…

২০ হাজার কিলোমিটার খাল খনন করবে সরকার: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, সরকার সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা হাতে নিয়েছে। শিগগিরই এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। এরই অংশ হিসেবে বরিশালে খাল পুনঃখনন কার্যক্রম শুরু হল। রোববার কপালতলী খাল…

১৮ বছরের আগে এনআইডি দেবে ইসি

বাংলাদেশে বসবাসরত যাদের বয়স ১৬ বছর বা ১৮ বছরের কম, তারা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পেতে নিবন্ধন আবেদন করতে পারবে। নির্বাচন কমিশন (ইসি) তাদের এনআইডি দেবে। তাদের বয়স ১৮ বছর হলে স্বয়ংক্রিয়ভাবে তাদের নাম ভোটার তালিকায় যুক্ত হবে। রবিবার (২২…