মেয়র নির্বাচনের ঘোষণা ইশরাকের

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে ফেসবুকের এক পোস্টে তিনি একথা জানান। পোস্টে ইশরাক হোসেন লিখেছেন, ঢাকা দক্ষিণ…

বিডিআর বিদ্রোহের ঘটনা তদন্তে নতুন কমিশন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

পিলখানায় সংঘটিত ২০০৯ সালের বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করতে চায় সরকার। সোমবার স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এক ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেছেন, এটার জন্য আরেকটা তদন্ত…

যারা অপরাধী তাদের প্রাপ্য সাজা পেতে হবে: চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নবনিযুক্ত চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেছেন, আজ আমি দায়িত্ব পেলাম। এই ট্রাইব্যুনালের সব কার্যক্রম দেখবো। যেসব অপরাধী বিচারের সম্মুখীন, তাদের জন্য সুস্পষ্ট বার্তা হলো, যারা অন্যায় করেননি, তারা…

৪৫ বিসিএসে উত্তীর্ণদের মুক্তিযোদ্ধা সনদ জমা দিতে হবে

বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) ৪৫তম ব্যাচে বিভিন্ন ক্যাডার পদে নিয়োগের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা কোটায় সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের মুক্তিযোদ্ধা সনদ জমা দেওয়ার নির্দেশ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সোমবার (২৩ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের…

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেলেন যারা

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৫ এর জন্য আট জনের নাম ঘোষণা করা হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে মনোনীতদের নাম প্রকাশ করা হয়েছে। এবার কবিতায় মোহন রায়হান, কথাসাহিত্যে নাসিমা…

ফ্যামিলি কার্ডের আদলে ‘স্মার্ট কৃষক কার্ড’ চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের আদলে দেশের সকল কৃষকের জন্য দ্রুততম সময়ের মধ্যে ‘স্মার্ট কৃষক কার্ড’ চালু করার নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত এক উচ্চ…

প্রধানমন্ত্রীর ‘বাংলাদেশ ফার্স্ট’ পররাষ্ট্রনীতিকে স্বাগত জানিয়েছে চীন

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সোমবার দুপুরের দিকে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দফতরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি…

ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক জোরদারে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি মার্কিন রাষ্ট্রদূতের

দায়িত্ব গ্রহণের জন্য পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। একই সঙ্গে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও জোরদারে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেছেন তিনি।…

আমি বেকার থাকব না, এ নিয়ে কোনো সমস্যা নেই: তাজুল ইসলাম

২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারের অসমাপ্ত কাজ নতুন চিফ প্রসিকিউটর এগিয়ে নিয়ে যাবেন বলে আশা প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদ্য বিদায়ী চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি বলেন, আমার মূল পরিচয় আমি…

গ্রাম আদালত আইন বাতিলের প্রশ্নে হাইকোর্টের রুল

গ্রাম আদালত আইন কেন অসাংবিধানিক ঘোষণা করে বাতিল করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আইন মন্ত্রণালয়ের দুই সচিব এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিবকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিচারপতি আহমেদ সোহেল…