দায়িত্ব গ্রহণ করেছেন পোপ লিও চতুর্দশ

আজ আনুষ্ঠানিকভাবে অভিষেক হয়েছে ভ্যাটিকানে পোপ লিও চতুর্দশের। বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে জেলেনস্কি, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও উপস্থিত ছিলেন। দায়িত্ব গ্রহণের পর পোপের সাথে দেখা করেছেন…

ব্যাটিংয়ে মুস্তাফিজের দিল্লি, সাকিবের ম্যাচে টস বিলম্ব

আজ রাতে মাঠে নামছেন বাংলাদেশের দুই তারকা সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। সাকিব খেলছেন লাহোর কালান্দার্সের হয়ে পাকিস্তান সুপার লিগে। আর দিল্লি ক্যাপিটালসের হয়ে মাঠে নামার অপেক্ষায় মুস্তাফিজুর রহমান। দিল্লি মাঠে নামছে গুজরাট টাইটান্সের…

৭ কলেজে প্রশাসক নিয়োগ

রাজধানী সরকারি সাত কলেজ বিশ্ববিদ্যালয় না হওয়া পর্যন্ত অন্তবর্তীকালীন সময়ের জন্য নিয়োগ করা হয়েছে প্রশাসক। প্রশাসকের দায়িত্ব পেতে যাচ্ছেন ঢাকা কলেজের সদ্য সাবেক অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস। চাকরির নির্ধারিত মেয়াদ শেষ হওয়ায় চুক্তিভিত্তিতে…

ভারতের পদক্ষেপের বিষয়ে অফিসিয়ালি কিছু জানি না: বাণিজ্য উপদেষ্টা

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, ভোক্তা এবং ব্যবসায়ীদের স্বার্থে ভারত ও বাংলাদেশের মধ্যকার ব্যবসা চলমান থাকবে। ভারতের পদক্ষেপের বিষয়ে আমরা এখনও অফিসিয়ালি কিছু জানি না। আমরা আনুষ্ঠানিকভাবে জানার পর ব্যবস্থা নিতে পারবো। যদি সমস্যা দেখা…

গুলিস্তানে মিছিলের সময় আ.লীগের ১১ নেতাকর্মী আটক

রাজধানীর গুলিস্তানে মিছিলের সময় আওয়ামী লীগের ১১ জন নেতাকর্মীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। রোববার সন্ধ্যায় তাদের আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম। তিনি বিবিসি বাংলাকে…

ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি আরও ৮৬

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ৮৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এই সময়ের মধ্যে কেউ মারা যায়নি। তবে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ২২ জনের এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ হাজার ৪৫২ জন। রবিবার (১৮ মে) স্বাস্থ্য অধিদফতরের হেলথ…

ঈদ ঘিরে বাড়ছে রেমিট্যান্স প্রবাহ

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরই দেশ থেকে অর্থপাচার ও হুন্ডির দৌরাত্ম্য কমেছে।  যে কারণে বাড়ছে রেমিট্যান্সের (প্রবাসী আয়) গতিপ্রবাহ। এদিকে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল আজহাকে কেন্দ্র ক‌রে কোরবানির পশু কেনাসহ…

উন্নয়ন ব্যয়সহ প্রায় সব খাতেই বরাদ্দ কমছে

আগামী ২০২৫-২৬ অর্থবছরের জন্য ২ লাখ ৩০ হাজার কোটি টাকার এডিপি অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি)। এটি আগের অর্থবছরের চেয়ে ৩৫ হাজার কোটি টাকা কম। প্রায় সব খাতেই বরাদ্দ কমছে। এর মধ্যে রয়েছে শিক্ষা ও স্বাস্থ্য খাতও। রবিবার (১৮ মে)…

প্রিমিয়ার ব্যাংকের সাবেক এমডিসহ ১৬ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

৪৭৮ কোটি টাকার দুর্নীতির অভিযোগের অনুসন্ধান চলমান থাকায় প্রিমিয়ার ব্যাংকের মহাখালী শাখার সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রানা আব্দুল্লাহ আল মাহমুদ আবসারসহ ৭টি প্রতিষ্ঠানের ১৬ কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। রবিবার (১৮ মে)…

দেশে বেকার জনগোষ্ঠীর সংখ্যা বেড়েছে

দেশে বেকার জনগোষ্ঠীর সংখ্যা বেড়েছে। ২০২৪ সাল শেষে দেশে মোট বেকার জনগোষ্ঠীর সংখ্যা বেড়ে ২৬ লাখ ১০ হাজার হয়েছে বলে জানায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। রোববার (১৮ মে) শ্রমশক্তি জরিপ প্রকাশ করে বিবিএস। তথ্য অনুযায়ী- ২০২৪ সালের…