বরখাস্ত সেনা কর্মকর্তা আফজাল রিমান্ডে

জুলাই আন্দোলনের সময় রাজধানীর মিরপুরে দেলোয়ার হোসেন নামে এক ব্যক্তি হত্যা মামলায় গ্রেফতার বরখাস্ত লেফটেন্যান্ট কর্নেল মো. আফজাল নাছেরকে (৬১) ছয় দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। সোমবার (৩০ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিব…

প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। সোমবার দুপুরে তাঁর সংসদ সচিবালয় কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় প্রধানমন্ত্রী বিরোধীদলীয় নেতাকে তাঁর কার্যালয়ে স্বাগত জানান।…

পাচার হওয়া ৪৪ কোটি টাকা ফিরিয়ে আনল সিআইডি

ক্রিপ্টোকারেন্সি ও ফরেক্স ট্রেডিংয়ের মাধ্যমে বিদেশে পাচার হওয়া প্রায় ৩ দশমিক ৬ মিলিয়ন মার্কিন ডলার ফিরিয়ে এনেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। যা বর্তমান বাজার দরে প্রায় ৪৪ কোটি ১৪ লাখ ৬২ হাজার ৩০৩ টাকা। উচ্চ মুনাফার প্রলোভন দেখিয়ে…

দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন, বর্তমানে বাংলাদেশে কোনো জ্বালানি সংকট নেই। চলমান মধ্যপ্রাচ্য সংঘাতের প্রেক্ষাপটে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করা এবং বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে…

আসিফ মাহমুদের সাবেক এপিএসের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাবেক স্থানীয় সরকার ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মো. মোয়াজ্জেম হোসেনের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত। তাঁর বিরুদ্ধে শত শত কোটি টাকার দুর্নীতির অভিযোগের অনুসন্ধান চলছে। সোমবার ঢাকা…

ইভ্যালির রাসেল-শামীমার বিরুদ্ধে ৩১০ কোটি টাকা আত্মসাতের মামলা

অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণার অভিযোগে ইভ্যালির মালিক মো. রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনের বিরুদ্ধে মানিলন্ডারিং আইনে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সোমবার সিআইডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়,…

জ্বালানি তেলের মজুত-পাচারকারীদের তথ্য দিলে লাখ টাকা পুরস্কার

সরকার কর্তৃক উচ্চ মূল্যে আমদানি করা জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচারকারীদের ব্যাপারে সঠিক তথ্য দিয়ে সহায়তাকারীদের সর্বোচ্চ এক লাখ টাকা পুরস্কার দেবে সরকার। সোমবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য…

ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩৫১

এবারের ঈদযাত্রার ১৫ দিনে ৩৪৬টি সড়ক দুর্ঘটনায় ৩৫১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০৪৬ জন। বিগত সময়ের তুলনায় এবার ঈদে সড়ক দুর্ঘটনা বেড়েছে ৮ দশমিক ৯৫ শতাংশ ও প্রাণহানি ৮ দশমিক ২৬ শতাংশ এবং আহত ২১ দশমিক ০৫ শতাংশ বেড়েছে। বাংলাদেশ যাত্রী কল্যাণ…

নিজেদের জলসীমায় রাতে চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে বাহরাইন

ইরানের ধারাবাহিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মুখে নিজেদের জলসীমার নিরাপত্তা বাড়াতে রাতে সব ধরনের নৌ-চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছে বাহরাইন। বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় সময় সন্ধ্যা ছয়টা থেকে ভোর চারটা পর্যন্ত এই…

২৮ দিনে এলো ৩.৩৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স

চলতি মাসের ২৮ দিনে প্রবাসী বাংলাদেশিরা ৩ দশমিক ৩৩ বিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ অর্থ দেশে পাঠিয়েছেন। দেশের ইতিহাসে যা কোনো এক মাসে সর্বোচ্চ প্রবাসী আয়। এ নিয়ে টানা চার মাস ৩ বিলিয়নের বেশি করে রেমিট্যান্স এসেছে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র…