রামপুরায় ২৮ জনকে হত্যা: বিজিবি কর্মকর্তাসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

চব্বিশের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে রাজধানীর রামপুরায় ২৮ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় বিজিবি কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলামসহ চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ…

মহাসড়ক পরিদর্শনে গিয়ে যানজটে আটকা উপদেষ্টা

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড এলাকায় মহাসড়কের নাজুক অংশ পরিদর্শনে এসে যানজটে আটকা পড়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। এর আগে মহাসড়ক পরিদর্শনের অংশ হিসেবে তিনি বুধবার (৮ অক্টোবর)…

ইউনেস্কোর ৪৩তম সাধারণ পরিষদের সভাপতি বাংলাদেশ

ইউনেস্কোর ৪৩-তম সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ। ইউনেস্কোতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও ফ্রান্স নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম তালহা সভাপতির দায়িত্ব পালন করবেন। মঙ্গলবার (৭ অক্টোবর) পরিষদের ২২২তম অধিবেশনে…

আবরার ফাহাদের শাহাদত জুলাই গণ-অভ্যুত্থানের বড় প্রেরণা: তথ্য উপদেষ্টা

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, আবরার ফাহাদের শাহাদত জুলাই গণ-অভ্যুত্থানে বড় প্রেরণা হিসেবে কাজ করেছে। তাঁর আত্মত্যাগ বৃথা যায়নি। তাঁর শাহাদতের ফলে শিক্ষাপ্রতিষ্ঠানে ভিন্ন মত প্রকাশের সুযোগ তৈরি হয়েছে, যা শিক্ষার্থীরা কাজে…

স্বর্ণের দাম আরও বাড়ল

দেশের বাজারে আরও বেড়েছে স্বর্ণের দাম। এখন সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম এক হাজার ৪৬৯ টাকা বাড়ানো হয়েছে। এতে এক ভরি স্বর্ণের দাম দুই লাখ ২ হাজার ১৯৫ টাকা হয়েছে। বুধবার (৮ অক্টোবর) থেকে নতুন…

জোরপূর্বক পদত্যাগকৃত শিক্ষকদের বেতন দেওয়ার নির্দেশ

জোরপূর্বক পদত্যাগকৃত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষসহ শিক্ষকদের নাম ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) পদ্ধতিতে অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। একই সঙ্গে তাদের বেতন-ভাতা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (৭…

দেশকে একদলীয় শাসনের দিকে ঠেলে দেওয়ার অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচনকে ভিন্নখাতে প্রবাহিত করার একটি গভীর ও পরিকল্পিত ষড়যন্ত্র চলছে। গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত করে দেশকে একদলীয় শাসনের দিকে ঠেলে দেওয়ার অপচেষ্টা চলছে, যার বিরুদ্ধে দেশের…

চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহে ১৪.৩ শতাংশ প্রবৃদ্ধি

চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ৬ অক্টোবর পর্যন্ত সময়ে রেমিট্যান্স প্রবাহে ১৪ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। এ সময় দেশে রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ৮ হাজার ১৩৭ মিলিয়ন ডলার, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ৭ হাজার ১১৬ মিলিয়ন ডলার। মঙ্গলবার…

হজযাত্রী নিবন্ধন মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট দিয়ে করা যাবে

হজযাত্রী নিবন্ধনের সুবিধার্থে পাসপোর্টের মেয়াদোত্তীর্ণের তারিখ শিথিল করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট দিয়েও করা যাবে হজযাত্রী নিবন্ধন। মঙ্গলবার (৭ অক্টোবর) ধর্মবিষয়ক মন্ত্রণালয় হজ-১ শাখা থেকে এ বিষয়ে পত্র জারি করা হয়েছে।…

শেখ হাসিনার নির্বাচন করার পথ বন্ধ হলো

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) মামলায় থাকায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনে অংশগ্রহণ করার পথ বন্ধ হয়ে গেছে। কারও বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে মামলা থাকলে তিনি সংসদ সদস্য (এমপি) হওয়ার বা থাকার যোগ্যতা হারাবেন বলে…