১৫ বছর পর ইংল্যান্ডের টেস্ট জয়

জেমস অ্যান্ডারসনের গতির সামনে অলৌকিক কিছু করে এমন অসম্ভব সমীকরণকে 'সম্ভব' বানাতে পারেনি টিম সাউদির দল। কারণ শেষ দুই দিনে জয়ের জন্য নিউজিল্যান্ডের দরকার ছিল আরও ৩৩১ রান, হাতে ছিল পাঁচ উইকেট। আর তাতে মাউন্ট মঙ্গানুই টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে…

খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পেছালো

নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ২৬ ফেব্রুয়ারি নতুন দিন ধার্য করেছেন আদালত। রোববার (১৯ ফেব্রুয়ারি) কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থাপিত ঢাকা-৯ (অস্থায়ী) বিশেষ জজ আদালতের…

আফগানদের হারিয়ে সমতায় আরব আমিরাত

মোহাম্মদ ওয়াসিম-ভৃত্য অরবিন্দের ব্যাটে আবুধাবিতে আফগানিস্তানকে ৯ উইকেটে হারিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে সংযুক্ত আরব আমিরাত। এই জয়ে ১-১ ব্যবধানে সমতা আনল আমিরাত। টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেটে ১৩৭ রান তোলে আফগানিস্তান।…

পরীক্ষায় মুখ খোলা রাখার নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগে পরীক্ষা ও প্রেজেন্টেশন চলাকালে সকল ছাত্রীর কানসহ মুখ খোলা রাখার নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রোববার (১৯ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়টির তিন শিক্ষার্থীর পক্ষে আইনজীবী মো.…

বাড়িতে বসে কাজ করতে চান এক তৃতীয়াংশ ইউরোপীয়

ইউরোজোনের বাসিন্দাদের ওপর জরিপ চালিয়ে দেখা গেছে, তাদের এক তৃতীয়াংশ ঘরে বসে অফিস করতে চান৷ এমনকি এ কাজের জন্য তারা তাদের চাকরিও বদলাতে রাজি৷ বুধবার প্রকাশিত ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক ইসিবির জরিপের ফলাফল থেকে এ ধারণা পাওয়া গেছে৷ ব্যবসা ও…

ছক্কার রেকর্ড স্টোকসের

মাউন্ট মঙ্গানুই টেস্টে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের ৪৯তম ওভারের খেলা চলছিল। স্কট কুগেলাইনের শর্ট লেন্থে করা বল ফাইন লেগ দিয়ে উড়িয়ে সীমানার বাইরে ফেললেন বেন স্টোকস। দুই হাত উঁচিয়ে আম্পায়ার জানালেন এটা ছক্কা। আর তাতেই টেস্ট ইতিহাসের পাতায় নাম…

কালশী ফ্লাইওভার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মিরপুরের কালশী ফ্লাইওভার যান চলাচলের জন্য উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিছুক্ষণ পরেই ফ্লাইওভারটি যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। এটি চালু হলে মিরপুরের সঙ্গে বিমানবন্দর, উত্তরা, অন্যদিকে বাড্ডা, বনানী ও মহাখালীর মধ্যে…

তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পের ১২ দিন পর জীবিত উদ্ধার ৩

ভয়াবহ ভূমিকম্পে তুরস্ক এবং সিরিয়ায় এ পর্যন্ত মৃতের সংখ্যা ৪৬ হাজার ছাড়িয়ে গেছে। দেশ দুটিতে এখনো ধ্বংসস্তূপের নিচেই জীবিত মানুষের সন্ধান পাওয়া যাচ্ছে। তুরস্কে এ পর্যন্ত নিহত হয়েছে ৪০ হাজার ৬৪২ জন এবং সিরিয়ায় মারা গেছে ৫ হাজার ৮০০…

পিএসএলের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তাসকিন

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) তিনটি ম্যাচে খেলার জন্য বাংলাদেশের এক্সপ্রেস পেসার তাসকিন আহমেদকে প্রস্তাব দিয়েছিল মুলতান সুলতান্স। যদিও নিজের ফিটনেসের কথা ভেবে দলটিকে না করে দিয়েছেন তিনি। প্রস্তাব পাওয়ার পর ফিজিওর সঙ্গে পরামর্শও করেছিলেন এই…

সুইডেনকে সঙ্গে নিয়েই ন্যাটোতে যোগ দিতে চায় ফিনল্যান্ড

জার্মানির মিউনিখে দ্বিতীয় দিনের মতো চলছে মিউনিখ সিকিউরিটি কনফারেন্স৷ ইইউ কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডেয়ার লাইয়েন এবং ন্যাটোর মহাসচিব ইয়েন্স স্টলটেনবার্গসহ বিশ্বনেতারা উপস্থিত ছিলেন৷ মিউনিখ সম্মেলনের দ্বিতীয় দিনের অর্থাৎ শনিবারের প্রথম…