ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। বুধবার (১২ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং এক শোক বার্তায় এ তথ্য জানায়। শোক বার্তায় শেখ…

বিশ্বকাপের ৫ ভেন্যু সংস্কার করবে ভারত

ওয়ানডে বিশ্বকাপ শুরুর মাস সাতেক বাকি থাকলেও ভেন্যু সংস্কার নিয়ে পরিকল্পনা শুরু করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। বিশ্বকাপের পাঁচটি ভেন্যু সংস্কারে ৫০৩ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৬৫০ কোটি টাকার মতো) খরচ…

যুদ্ধের মধ্যেই মেরু সাগরে রাশিয়ার সামরিক মহড়া

ইউক্রেন যুদ্ধের মধ্যেই তুষারঢাকা মেরু সাগরে নতুন করে সামরিক মহড়া শুরু করেছে রাশিয়া। আর্কটিক সি বা মেরু সাগরে এক হাজার ৮০০ সেনা, ১৫টি জাহাজ এবং ৪০টি বিমান নিয়ে এই সামরিক মহড়া শুরু করেছে রাশিয়া। ওই অ়ঞ্চলে এই প্রথম এত বড় সামরিক মহড়ার…

দিল্লিকে জেতাতে পারলেন না মুস্তাফিজ

মুস্তাফিজুর রহমানের ফেরার ম্যাচেও জয় তুলতে পারল না দিল্লি ক্যাপিটালস। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ছয় উইকেটে হেরেছে ডেভিড ওয়ার্নারের দল। এবারের আসরে এনিয়ে টানা চার ম্যাচ হারল দিল্লি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পয়েন্ট তালিকার একদম…

তাপদাহ থাকবে আরও ২ দিন

দেশের ৫৩টি জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং সেটি আরও দুদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী দুই দিন তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। তবে আগামী পাঁচ দিনে…

মুসলিমদের বিরুদ্ধে সহিংসতার প্রশ্নে ভারতের অর্থমন্ত্রীর জবাব

ভারতে মুসলিমদের বিরুদ্ধে পরিকল্পনামাফিক সহিংসতা হয় না বলে দাবি করলেন ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সোমবার পিটারসন ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল ইকোনমিক্সে ভারতীয় অর্থনীতির শক্তি ও বৃদ্ধি নিয়ে কথা বলছিলেন তিনি। সেখানেই নির্মলাকে…

লুইভিলে ব্যাংক কর্মকর্তার গুলিতে নিহত ৫

যুক্তরাষ্ট্রের কেনটাকি অঙ্গরাজ্যের লুইভিল শহরের একটি ব্যাংকে গোলাগুলির ঘটনায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন৷ এই গুলির ঘটনায় আহত হয়েছেন নয়জন৷ দুজন পুলিশ অফিসারসহ মোট আটজন আহত হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন৷ হামলাকারীকে চিহ্নিত করা হয়েছে বলে দাবি…

১৪ এপ্রিল থেকে ‘ঈদ স্পেশাল সার্ভিস’ শুরু করবে বিআরটিসি

পবিত্র ঈদু-উল-ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের সহজ ও আরামদায়ক যাত্রা নিশ্চিতকরণের লক্ষ্যে আগামী ১৪ এপ্রিল থেকে ‘ঈদ স্পেশাল সার্ভিস’ শুরু করবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)। আগামী ২৩ এপ্রিল তারিখ পর্যন্ত ঈদ সার্ভিসের বাস চলাচল করবে।…

শ্বাসরুদ্ধকর জয়ে আশা বাঁচিয়ে রাখল মোহামেডান

চলমান ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) সুপার সিক্সের আশা বাচিয়ে রাখল মোহামেডান স্পোর্টিং ক্লাব। জেক লিনটটের ঘুর্নিতে ব্রাদার্স ইউনিয়নকে ১০ রানে হারিয়েছে ইমরুল কায়েসের দল। ফলে এই জয়ে ৯ ম্যাচে ৪ জয় নিয়ে সেরা ৬ এ উঠে এলো মোহামেডান। এদিন জয়ের জন্য…

ডিজিটাল ব্যাংকিংয়ের বিকল্প নেই: আতিউর রহমান

ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য ডিজিটাল ব্যাংকিংয়ের বিকল্প নেই। যুগের গতির সঙ্গে টিকতে হলে আমাদের এই পথে যেতে হবে। কাগজের অর্থ ডিজিটালে রূপান্তরের ক্ষেত্রে দেশের মোবাইল ব্যাংকিং সবচেয়ে বড় কাজ করেছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড.…