ওমরাহ ভিসা নিয়ে নতুন নিয়ম সৌদির

সৌদি আরব পবিত্র ওমরাহ ভিসা নিয়ে নতুন নিয়ম জারি করেছে। এবার থেকে ভিসার কার্যকারিতা তিন মাস থেকে কমিয়ে এক মাস করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, ভিসা ইস্যুর তারিখ থেকে এক মাসের মধ্যে সৌদি আরবে প্রবেশ করতে হবে। নতুন নিয়ম ১ নভেম্বর থেকে…

যৌথ বাহিনীর অভিযানে আটক ১৪৯

চলতি মাসের ২৩ থেকে ৩০ তারিখ পর্যন্ত যৌথ বাহিনী পরিচালিত অভিযানে সারাদেশে ১৪৯ জনকে আটক করা হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে জানানো হয়, বাংলাদেশ সেনাবাহিনী দেশের…

আজ থেকে এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ভাতা কার্যকর

মূল বেতনের ওপর শতাংশ হারে বাড়িভাড়া বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সুখবর পেলেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। আজ ১ নভেম্বর থেকে এমপিওভুক্ত শিক্ষকদের সাড়ে ৭ শতাংশ হারে (সর্বনিম্ন দুই হাজার টাকা) বাড়িভাড়া ভাতা দেওয়া হবে।…

সঞ্চয়পত্রে জালিয়াতি: সাবেক ছাত্রদলের নেতাসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

বাংলাদেশ ব্যাংকের সঞ্চয়পত্র সার্ভারে জালিয়াতি করে কোটি টাকার সরকারি অর্থ আত্মসাতের ঘটনায় ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি মোহাম্মদ মারুফ এলাহী রনিসহ চার জনের বিরুদ্ধে মামলা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের পক্ষে অতিরিক্ত পরিচালক আবুল খায়ের…

মেট্রো লাইন স্থানান্তর, বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ 

আন্ডারগ্রাউন্ড মেট্রোরেল এমআরটি লাইন-১ নির্মাণ প্রকল্পের আওতায় রাজধানীর উত্তর বাড্ডা ও বাড্ডা মেট্রো স্টেশন এলাকায় পরিষেবা লাইন স্থানান্তরের কাজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাত ১০টা থেকে শুরু হয়েছে। ফলে এ রাস্তায় দীর্ঘ যানজট সৃষ্টি হতে পারে। এ…

বাড়ার পরদিনই কমলো স্বর্ণের দাম

বাড়ার পরদিনই দেশের বাজারে স্বর্ণের দাম কমল। একদিনের ব্যবধানে ভাল মানের স্বর্ণ ভরিতে কমেছে দুই হাজার ৬১৩ টাকা। সে হিসেবে আগামীকাল শুক্রবার থেকে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ দুই লাখ ৯৬ টাকায় মিলবে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে এক…

গুলশান ক্লাব অলিম্পিয়াড শুরু

দেশের ২২টি ক্লাবের ২৪টি দল ও হাজারের বেশি অ্যাথলেট নিয়ে শুরু হল ‘দ্য গুলশান ক্লাব অলিম্পিয়াড ২০২৫’। বৃহস্পতিবার সন্ধ্যায় গুলশান ক্লাবের টেনিস কোর্টে দশ দিনের আয়োজনের উদ্বোধন হয়েছে। এ বছর মোট ১৭টি ইভেন্ট আয়োজন করা হয়েছে। নতুন সংযোজন হিসেবে…

নির্বাচন কমিশনের প্রতীক তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’

আসন্ন নির্বাচনের জন্য প্রতীক তালিকায় সংশোধন এনেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন করে এই তালিকায় ‘শাপলা কলি’ প্রতীকটি যুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এ সংক্রান্ত প্রজ্ঞাপনে সই করেছেন। এর…

বিএসইসি সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াতের জামিন নামঞ্জুর

দুদকের মামলায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত উল ইসলামের জামিন নামঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। এদিন সকাল…

হাসিনাসহ রেহানা পরিবারের বিরুদ্ধে ৩ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাসহ ৫৩ জনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৩০ কাঠা সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে দুদকের করা তিন মামলায় ৫৪ জনের সাক্ষীগ্রহণ সমাপ্ত হয়েছে।…