আদানির চুক্তিতে দুর্নীতি পেলে বাতিল করা হবে: উপদেষ্টা ফাওজুল কবির

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানিয়েছেন, আদানির সঙ্গে করা চুক্তিতে যদি কোনও অনিয়ম বা দুর্নীতির প্রমাণ মেলে, সরকার তা বাতিলে দ্বিধা করবে না। চুক্তিতে স্পষ্ট উল্লেখ থাকে যে কোনও দুর্নীতি হয়নি।…

জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ নিয়ে উদ্বেগ প্রকাশ টিআইবির

উপদেষ্টা পরিষদ অনুমোদিত জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশে বৈষম্যমূলক কমিশন গঠনে সহায়ক এবং প্রতিষ্ঠানটিকে স্বাধীন ও কার্যকরভাবে কার্যক্রম পরিচালনায় প্রতিবন্ধকতা সৃষ্টির ঝুঁকি রয়েছে- এমন সব ধারাগুলো অব্যাহত থাকায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে…

টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা কেন উইলিয়ামসন

নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক কেইন উইলিয়ামসন আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ব্ল্যাকক্যাপসদের জার্সিতে এক দশকের বেশি সময় ধরে এই ফরম্যাটে তিনি ছিলেন নিয়মিত মুখ। ৯৩ ম্যাচে ৩৩ গড়ে দুই হাজার ৫৭৫ রান করে নিউজিল্যান্ডের…

ডেঙ্গুতে মৃত্যু আরও ৫, হাসপাতালে ভর্তি ১১৬২

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায়। এ সময়ে ১ হাজার ১৬২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার (২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি,…

দেশে ভোটার বেড়ে দাঁড়িয়েছে ১২ কোটি ৭৬ লাখ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃতীয় ধাপের খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জন। রবিবার (২ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসির সিনিয়র সচিব…

রং মেশানো ডাল আমদানি ও বিক্রিতে নিষেধাজ্ঞা

‘মথ’ নামে ডালে ক্ষতিকর রং মিশিয়ে ‘মুগ’ ডাল হিসেবে বাজারজাত করার বিষয়ে সতর্ক করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। রবিবার (২ নভেম্বর) এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, ‘মথ’ নামে ডালের সঙ্গে হলুদ রং মিশিয়ে ‘মুগ’ ডাল হিসেবে…

সড়ক দুর্ঘটনায় ভারতের সাবেক ক্রিকেটারের মৃত্যু

ত্রিপুরা রাজ্য দলের সাবেক অধিনায়ক রাজেশ বনিক আর নেই। ৪০ বছর বয়সে পশ্চিম ত্রিপুরার আনন্দনগরে এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনি। স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, শুক্রবার গভীর রাতে মোটরসাইকেল দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। ত্রিপুরার…

এলপি গ্যাসের দাম কমলো ২৬ টাকা

ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নভেম্বরের জন্য প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ২৪১ টাকা থেকে ২৬ টাকা কমিয়ে ১ হাজার ২১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। রোববার (২ নভেম্বর) নতুন এ দাম ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি…

রাজধানীতে ‘অনাকাঙ্ক্ষিত’ যানজট, ডিএমপির দুঃখপ্রকাশ

বিভিন্ন দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে রবিবার (২ নভেম্বর) রাজধানীর বিভিন্ন স্থানে বেশ কয়েকটি সংগঠন ও গোষ্ঠী একযোগে কর্মসূচি শুরু করে। এতে করে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বিঘ্নিত হওয়ায় রাজধানীর কোথাও কোথাও ব্যাপক জনভোগান্তি ও তীব্র…

ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা: ইসি আনোয়ারুল

নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ডিসেম্বরের প্রথম সপ্তাহে ঘোষণা করা হবে এবং ভোটগ্রহণ আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে। শুক্রবার পটুয়াখালী সার্কিট হাউসে সাংবাদিকদের…