মোদীকে সর্বোচ্চ সম্মান দিলো মিশর

দুইদিনের সফরে মিশরে গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী মোদী। এ সময় মোদীকে মিশরের সর্বোচ্চ অসামরিক সম্মান 'অর্ডার অফ নাইল' দিলেন প্রেসিডেন্ট আব্দেল ফাতাহ এল-সিসি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী টুইট করে বলেছেন, 'বন্ধুত্বের…

‘রাতে পার্টি করে পরের দিন ২৫০ করেছিল কোহলি’

ব্যাটিংয়ের জন্য বর্তমান ক্রিকেটারদের কাছে রোল মডেল বিরাট কোহলি। এমনকি তার ফিটনেসও অনেক ক্রিকেটারের জন্য অনুপ্রেরণা। নিয়মিত শারীরিক অনুশীলন, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও শৃঙ্খলাবদ্ধ জীবনের কারণে নিজেকে ভিন্ন অবস্থানে নিয়ে গেছেন কোহলি। যদিও…

ডেঙ্গুতে হাসপাতালে আরও ৩৭১

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৭১ জন নতুন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে একই সময়ে ডেঙ্গুতে কেউ মারা যায়নি। আক্রান্তদের মধ্যে ঢাকার সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ২৩৬ জন। ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে…

‘উনি কি ইন্তেকাল করেছেন?’, সিইসির দুঃখপ্রকাশ

গত ২১ জুন ভোট শেষে নির্বাচন ভবনে ‘একজন মেয়র প্রার্থীকে রক্তাক্ত করা হলেও এ নির্বাচনকে শান্তিপূর্ণ বলা যায় কি না?’-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেছিলেন, ‘এটা আপেক্ষিক। রক্তাক্ত সব কিছু আপেক্ষিক, উনি কি ইন্তেকাল…

ভাগনার বিদ্রোহ নিয়ে বিশ্বনেতাদের সঙ্গে জেলেনস্কির কথা

রাশিয়ার ভাগনার বিদ্রোহ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ছাড়াও আরো কিছু দেশের প্রধানের সঙ্গে কথা বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। তবে জো বাইডেনের সঙ্গে তার দীর্ঘ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন তিনি। তার বক্তব্য, রাশিযার এই পরিস্থিতি প্রমাণ করে দিচ্ছে,…

ভারতের বিপক্ষে বাংলাদেশের দল ঘোষণা

ভারত সিরিজকে সামনে রেখে বাংলাদেশ নারী দলের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রাথমিক এই স্কোয়াডে রাখা হয়নি বাংলাদেশের অভিজ্ঞ পেসার জাহানারা আলম এবং অলরাউন্ডার রুমানা আহমেদকে। ২ জুলাই থেকে শুরু হচ্ছে ভারত ও…

ফের গ্রিসে রক্ষণশীলদের জয়

গ্রিসে দুই মাসের মধ্যে দ্বিতীয়বার জিতলেন প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোতাকিস। এবার পার্লামেন্টে নিরাপদ গরিষ্ঠতা নিয়ে। রোববার পার্লামেন্টের ভোট হয়। তারপর ৯৫ শতাংশ ব্যালট গণনা হয়ে গেছে। মিৎসোতাকিসের নেতৃত্বে রক্ষণশীল নিউ ডেমোক্রেটিক পার্টি…

৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার বাজেট পাস

২০২৩-২৪ অর্থবছরের জন্য সাত লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার বাজেট জাতীয় সংসদে পাস হয়েছে আজ। বৈশ্বিক মহামারি করোনা (কোভিড-১৯) পরবর্তী অর্থনৈতিক পরিস্থিতি এবং চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বৈশ্বিক মন্দা সফলভাবে মোকাবিলা করে চলমান উন্নয়ন বজায়…

চা দিয়ে ইরানের ঋণ শোধ করবে শ্রীলঙ্কা

তেলে কেনা বাবদ ইরানের কাছে ২৫ কোটি ডলারের বকেয়া রয়েছে শ্রীলঙ্কার৷ ঋণ পরিশোধ করতে আগামী মাস থেকেই ইরানের সঙ্গে চা বিনিময় শুরু করতে প্রস্তুত শ্রীলঙ্কা৷ দ্বীপরাষ্ট্রের একজন কর্মকর্তা রয়টার্সকে বলেন, অর্থনৈতিক সংকটে বিধ্বস্ত দেশ মূল বাজারে…

বিএনপির আন্দোলনকে ম্লান করে দিয়েছে পদ্মা সেতু: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গত ১৪ বছরে বিএনপির আন্দোলনকে ম্লান করে দিয়েছে এক পদ্মা সেতু। বাংলাদেশের সক্ষমতার প্রতীক পদ্মা সেতু সম্প্রসারিত করেছে দেশের অর্থনৈতিক সম্ভাবনার দিগন্ত। সময় ও…