‘প্রতিবছর শিল্প খাতের ১০ বিলিয়ন ডলার বিদেশিরা নিচ্ছে’

দেশের শিল্পখাতে অনেক বিদেশিরা কাজ করছেন। তারা প্রতিবছর ৮ থেকে ১০ বিলিয়ন ডলার বেতন হিসেবে নিয়ে যাচ্ছে। তাই দেশেই দক্ষ জনশক্তি গড়ে তোলা উচিৎ বলে জানিয়েছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) প্রেসিডেন্ট সামীর সাত্তার।…

এলিভেটেড এক্সপ্রেসের এয়ারপোর্ট-ফার্মগেট অংশ খুলছে সেপ্টেম্বরে

আগামী সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্মাণাধীন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের এয়ারপোর্ট-ফার্মগেট অংশ উদ্বোধন করবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার (৮ জুলাই) হযরত…

১০ রানে হারল বাংলাদেশ

২৯ ওভারে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের লক্ষ্য ১৬৩, তবে ৮১ রান তুলতেই ৭ উইকেট নেই টাইগার যুবাদের। সাউথ আফ্রিকার কিনা মাফাকা ও লিয়াম অ্যাল্ডারদের দারুণ বোলিংয়ে বাংলাদেশের হার তখন কেবলই সময়ের ব্যাপার। এমন সময়ে বাংলাদেশের যুবাদের খানিকটা আশার আলো…

খাদ্যপণ্যের দাম কমেছে: জাতিসংঘ

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) জানিয়েছে দুই বছরের মধ্যে বিশ্বে খাদ্যদ্রব্যের মূল্যসূচক জুনে সর্বনিম্ন স্তরে নেমেছে। দুই বছরেরও বেশি সময় ধরে চিনি, উদ্ভিজ্জ তেল, শস্য এবং দুগ্ধজাত পণ্যের দাম কমে যাওয়াকে এই মূল্য সূচক কমার কারণ হিসেবে…

‘টাইটান’ দুর্ঘটনা: ওশানগেটের কার্যক্রম স্থগিত

টাইটানিক পর্যটন কোম্পানি ওশানগেট অনির্দিষ্টকালের জন্য নিজেদের কার্যক্রম স্থগিত করেছে। মর্মান্তিক ‘টাইটান’ দুর্ঘটনার পর এমন সিদ্ধান্ত নেয়া হল। ওশেনগেট টাইটান ডুবোযানের একটি অপারেটর। ১৮ জুন উত্তর আটলান্টিকে নিখোঁজ হওয়ার পরে এটির বিস্ফোরণ…

প্রধানমন্ত্রীকে না বলতে পারিনি: তামিম

২৪ ঘন্টা না যেতেই তামিম ইকবালের অবসর ইস্যুতে এসেছে নতুন মোড়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে লম্বা সময় আলোচনার পর অবসরের ঘোষণা প্রত্যাহার করে নিয়েছেন তিনি। এমনকি প্রধানমন্ত্রী তাকে খেলায় ফেরার 'নির্দেশ' দিয়েছেন বলেও জানান অভিজ্ঞ এই…

বাসচাপায় অটো‌রিকশার ৫ যাত্রী নিহত

সিলেট তামাবিল মহাসড়কে বাসচাপায় ব‌্যাটা‌রিচা‌লিত অটো‌রিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। নিহতদের মধ্যে অটো‌রিকশার চালক রয়েছেন কিনা সে‌টি জানা যায়‌নি। নিহতরা সবাই অটো‌রিকশার যাত্রী। শুক্রবার (৭ জুলাই) রাত…

বিদায় বেলায় কাঁদলেন তামিম

চাচা আকরাম খান সাবেক অধিনায়ক, বড় ভাই নাফিস ইকবালও খেলেছেন বাংলাদেশের হয়ে, বাবার ইকবাল খান ছিলেন ফুটবলার। তবে মাঝে মাঝে ক্রিকেটও খেলতেন তিনি। ক্রীড়া পরিবারে জন্ম, ভাই ও চাচার মতো ক্রিকেটারের আবহে বড় হওয়া তামিম ইকবাল ক্রিকেটার হবেন সেটা যেন…

২০১৭ সালের পর ভূমধ্যসাগরে সর্বোচ্চ মৃত্যু এ বছর

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছানোর চেষ্টায় চলতি বছরের প্রথমার্ধে এক হাজার ৮৭৪ জন অভিবাসনপ্রত্যাশী মারা গেছেন বা নিখোঁজ হয়েছেন৷ ২০১৭ সালের পর এ বছরই রেকর্ড সংখ্যক মানুষ ভূমধ্যসাগরে মারা গেলেন বা নিখোঁজ হয়েছেন৷ জাতিসংঘের আন্তর্জাতিক…

নানামুখী ষড়যন্ত্র ও অপতৎপরতায় লিপ্ত বিএনপি: ওবায়দুল কাদের

বিএনপি নির্বাচনবিরোধী অবস্থান থেকে নির্বাচনকে ভোটারশূন্য করার নানামুখী ষড়যন্ত্র ও অপতৎপরতায় লিপ্ত রয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘সম্প্রতি অনুষ্ঠিত সিটি কর্পোরেশন…