হরমুজ প্রণালির একটি দ্বীপে পানির শোধনাগারে হামলা

ইরানি গণমাধ্যম মঙ্গলবার জানিয়েছে, হরমুজ প্রণালিতে অবস্থিত ইরানের কেশম দ্বীপের একটি লবণাক্ত পানি শোধনাগারে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল, যার ফলে স্থাপনাটি অচল হয়ে পড়েছে। তবে ঠিক কখন সেখানে হামলা হয় তার সময় এখনো নিশ্চিত…

পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী

হঠাৎ সাক্ষাতে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে পদোন্নতি বঞ্চিত একদল চিকিৎসকের কথা শোনেন তিনি। দীর্ঘদিন ধরে পদোন্নতি বঞ্চিত বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের একদল চিকিৎসক আজ সচিবালয়ে যান…

জ্বালানি তেলের দাম বাড়ছে না

চলমান ইরান যুদ্ধের কারণে বিশ্ববাজারে জ্বালানি নিয়ে অস্থিরতা তৈরি হয়েছে। জ্বালানির এই অস্থিরতার প্রভাব পড়েছে দেশেও। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে পাওয়া যাচ্ছে না জ্বালানি তেল। এমন পরিস্থিতিতেও জ্বালানির তেলের দাম বাড়াচ্ছে না সরকার। এপ্রিল…

স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খোঁজার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীতে স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খোঁজার জন্য শিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সামনে ব্যক্তিগত গাড়ির ভিড় কমিয়ে কীভাবে সুশৃঙ্খল যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করা যায়, সে…

যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরান যুদ্ধে ক্রমশ বাড়ছে প্রাণহানি

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের মধ্যে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর শুরু হওয়া যুদ্ধের কারণে পুরো অঞ্চলজুড়ে প্রাণহানির সংখ্যা ক্রমশ বাড়ছে। যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা হিউম্যান রাইটস অ্যাকটিভিস্টস ইন ইরান এইচআরএএনএ বলছে, এখন পর্যন্ত ইরানে তিন…

ইরানে ইন্টারনেট সেবা বন্ধ ৩২ দিন

আজ ৩২ দিন ধরে ইন্টারনেট সেবা বন্ধ ইরানে। দেশটির অধিকাংশ ইন্টারনেট ব্যবহারকারী টানা ৭৪৪ ঘণ্টারও বেশি সময় ধরে বাইরে পৃথিবীর সাথে বিচ্ছন্ন রয়েছে বলে দাবি করেছে ইন্টারনেট পর্যবেক্ষণ গ্রুপ নেটব্লকস। তবে, ইরানের কিছু সরকারি কর্মকর্তা,…

আরো ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

দেশের ১৪টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। ‘জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর ক্ষমতাবলে এই নিয়োগ প্রদান করা হয়েছে। জেলাগুলো হলো- নীলফামারী, লালমনিরহাট, পাবনা, নড়াইল, বরগুনা, জামালপুর, ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী,…

ফের রিমান্ডে ডিজিএফআই’র সাবেক প্রধান মামুন

মিরপুর মডেল থানার দেলোয়ার হোসেন হত্যা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লে. জেনারেল (অব.) শেখ মামুন খালেদের দ্বিতীয় দফায় আরো ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট…

দেশে এক লাখ ৯২ হাজার টন জ্বালানি মজুত আছে

দেশে এক লাখ ৯২ হাজার ৯১৯ টন সব ধরনের জ্বালানি তেলের মজুত আছে বলে জানিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের মুখপাত্র ও যুগ্ম সচিব (অপারেশন অনুবিভাগ) মনির হোসেন চৌধুরী। মঙ্গলবার (৩১ মার্চ) সচিবালয়ে সার্বিক জ্বালানি পরিস্থিতি নিয়ে আয়োজিত…

শাপলা চত্বরে হত্যাযজ্ঞ: কারাগারে সাবেক ডিআইজি জলিল

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাযজ্ঞ, নির্যাতন ও মানবতাবিরোধী অপরাধের মামলায় পুলিশের সাবেক উপ-মহাপরিদর্শক (ডিআইজি) আব্দুল জলিল মণ্ডলকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।…