চালবোঝাই ট্রাক খাদে পড়ে নিহত ৭

কুমিল্লার দাউদকান্দিতে একটি চালবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। তাদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি…

‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

কৃষিপ্রধান বাংলাদেশে কৃষকদের জীবনমান উন্নয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপির দেওয়া নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে আজ কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলা নববর্ষ-১৪৩৩ উপলক্ষে দেশের…

প্রধানমন্ত্রী ‘কৃষি কার্ড’ উদ্বোধন করবেন আগামীকাল

দেশের ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের জন্য ‘কৃষি কার্ড’ চালু করতে যাচ্ছে সরকার। এই কার্ডের মাধ্যমে কৃষকরা বছরে আড়াই হাজার টাকাসহ বিভিন্ন সরকারি সুবিধা পাবেন। মঙ্গলবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ উপলক্ষে টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়াম…

ভারত সফর ‘ফলপ্রসূ’ হয়েছে: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, ভারত সফর ‘ফলপ্রসূ’ হয়েছে। দুই দেশের সম্পর্ক যদি পজিটিভ দিকে নিয়ে যাওয়া যায়, তাহলে আমরা কিছুটা ভালো প্রোগ্রেস করতে পারব। ওই দিক থেকে এটি ফলপ্রসূ সফর। ওখানে ভারতের জাতীয় নিরাপত্তা…

রিজার্ভ বেড়ে ৩৪ দশমিক ৬৬ বিলিয়ন ডলার

দেশে বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভের পরিমাণ বেড়ে ৩৪ দশমিক ৬৬ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি ‘বিপিএম-৬’ অনুসারে বর্তমানে রিজার্ভের পরিমাণ ২৯ দশমিক ৯৭ বিলিয়ন ডলার। সোমবার (১৩ এপ্রিল) রাতে…

পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি

পুলিশের অতিরিক্ত পুলিশ ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ছয় কর্মকর্তাকে বদলি করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির সই করা এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়। প্রজ্ঞাপনে বদলি হওয়া কর্মকর্তাদের আগামী ২৭…

সরকার বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিতে দৃঢ়প্রতিজ্ঞ: স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ সংস্কারে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সহায়তা চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশ সরকার একটি পুলিশ কমিশন গঠনের পরিকল্পনা করছে। এক্ষেত্রে ইইউ প্রয়োজনীয় পরামর্শ পরিষেবা দিয়ে আমাদের সহায়তা করতে পারে। সোমবার সচিবালয়ে…

শিক্ষা ক্যাডারে বড় রদবদল

বিসিএস (সাধারণ) শিক্ষা ক্যাডারে বড় ধরনের রদবদল করেছে সরকার। পৃথক পৃথক প্রজ্ঞাপনে বিভিন্ন কলেজ, শিক্ষা বোর্ড ও অধিদপ্তরের একাধিক কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। একই সঙ্গে জ্যেষ্ঠ পর্যায়ের কয়েকজন কর্মকর্তাকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে এবং…

ট্রাম্পের নৌ অবরোধের সিদ্ধান্তকে সমর্থন নেতানিয়াহুর

ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ আরোপের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তকে ইসরায়েল সমর্থন করবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি জানান, পাকিস্তান থেকে ফেরার পর মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স…

১৬ বছরের শাসনের অবসান, পেইতারের জয়ে ইউরোপে উল্লাস

হাঙ্গেরিতে ভিক্তর অরবানের ১৬ বছরের শাসনের অবসান ঘটেছে। তার দেড় দশকের বেশি সময়ের শাসনকে হারিয়ে দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন পেইতার মোজোর। নির্বাচনে জিতে দানিউব নদীর তীরে বুদাপেস্টের পার্লামেন্ট ভবনের বিপরীতে দাঁড়িয়ে…