গ্রিসে নয় ইসরাইলে যাচ্ছিল ইয়েমেনি হামলার শিকার ব্রিটিশ জাহাজ

গত শুক্রবার রাতে এডেন উপসাগরে ইয়েমেনি হামলার শিকার ব্রিটিশ তেল ট্যাংকারটি ইসরাইলের জন্য বিমানের জ্বালানি বহন করছিল বলে লেবাননের একটি গণমাধ্যম খবর দিয়েছে। একাধিক ওয়াকিবহাল সূত্রের বরাত দিয়ে বৈরুত-ভিত্তিক আল-মায়াদিন নিউজ নেটওয়ার্ক জানিয়েছে,…

প্রধানমন্ত্রীর সঙ্গে স্বতন্ত্র এমপিদের বৈঠক সন্ধ্যায়

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়া স্বতন্ত্র সংসদ সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বৈঠক করবেন। রবিবার (২৮ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এ তথ্য নিশ্চিত…

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে রফিউল ইসলাম টুকলু (৩৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। রবিবার (২৮ জানুয়ারি) ভোরে পাটগ্রাম উপজেলার দহগ্রাম আঙ্গুরপোতা বিওপি সীমান্তের ১নং মেইন…

শ্রম আইন লঙ্ঘন: জামিন পেলেন ড. ইউনূস

শ্রম আইন লঙ্ঘনের মামলার রায় চ্যালেঞ্জ করে গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসসহ চার জনের করা আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন শ্রম আপিল ট্রাইব্যুনাল। সেইসঙ্গে তাদের জামিন দিয়েছেন আদালত। রবিবার (২৮ জানুয়ারি)…

ভারত ৫-০ ব্যবধানে সিরিজ জিতবে: সৌরভ

চলমান হায়দরাবাদ টেস্টে চালকের আসনে আছে ভারত। ঘরের মাটিতে খেলা হওয়ায় পুরো সিরিজ জুড়েই ইংল্যান্ডের বিপক্ষে এগিয়ে থাকবে তারা, এমনটাই বিশ্বাস সৌরভ গাঙ্গুলির। ভারতের সাবেক অধিনায়ক বলেন, 'সিরিজ় ভারতই জিতবে। সেটা ৪-০ না ৫-০ তা সময় বলবে। প্রতিটি…

শ্রম আইন লঙ্ঘন: রায়ের বিরুদ্ধে ড. ইউনূসের আপিল

শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও গ্রামীণ টেলিকমের অন্য তিন শীর্ষ কর্মকর্তা শ্রম আইন লঙ্ঘনের মামলায় শ্রম আদালতের রায়ের বিরুদ্ধে শ্রম আপিল ট্রাইব্যুনালে আবেদন করেছেন। রোববার ১১টায় দিকে শ্রম আপিল ট্রাইব্যুনালে তারা উপস্থিত হয়ে…

পাকিস্তান সীমান্তকে যেকোন মূল্যে নিরাপদ রাখতে হবে: ইরানের প্রেসিডেন্ট

পাকিস্তানের সঙ্গে তার দেশের সীমান্তকে সব ধরনের নিরাপত্তাহীনতা থেকে মুক্ত রাখার আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি। তেহরানে নিযুক্ত নয়া পাকিস্তানি রাষ্ট্রদূত মুহাম্মাদ মুদাসসির টিপুরে সঙ্গে এক বৈঠকে তিনি এ আহ্বান…

অবশেষে আমেরিকা থেকে জঙ্গিবিমান পাচ্ছে তুরস্ক

শেষ পর্যন্ত আমেরিকার কাছ থেকে ৪০টি এফ-১৬ জঙ্গিবিমান কিনতে সক্ষম হচ্ছে তুরস্ক। এ বিষয়ে মার্কিন কংগ্রেস এরইমধ্যে অনুমোদন দিয়েছে। এর পাশাপাশি তুরস্ক তার বহরে থাকা ৭৯টি এফ-১৬ জঙ্গিবিমানকে আধুনিকায়ন করার প্রয়োজনীয় যন্ত্রপাতি ও সরঞ্জামাদি…

মারামারি করে নিষিদ্ধ পাকিস্তানের ৩ নারী ক্রিকেটার

ন্যাশনাল নারী টি-টোয়েন্টি কাপ চলার সময় টিম হোটেলে ক্রিকেটার আয়েশা বিলালকে পিটিয়েছেন সাদাফ শামস ও ইউসরা। এমন ঘটনায় জড়িত থাকা তিন ক্রিকেটারকেই সাময়িকভাবে নিষিদ্ধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে দেশটির…

রাহুল গান্ধীর যাত্রায় হামলার আশঙ্কা, মমতাকে চিঠি

ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’য় হামলার আশঙ্কা করেছে কংগ্রেস। বর্তমানে পশ্চিমবঙ্গে ন্যায় যাত্রা কর্মসূচি রয়েছে। ওই ইস্যুতে রাহুল গান্ধীর নিরাপত্তা চেয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা…