সৌদি পৌঁছেছেন ১২৮৫৫ হজযাত্রী

হজযাত্রা শুরুর প্রথম তিন দিনে বাংলাদেশ থেকে ১২ হাজার ৮৫৫ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টা পর্যন্ত ৩২টি ফ্লাইটে তারা সৌদিতে পৌঁছেছেন। হজ বুলেটিন থেকে এসব তথ্য জানা গেছে। চলতি বছর বাংলাদেশ থেকে হজ পালনের সুযোগ…

সব প্রতিষ্ঠানে প্রতিবন্ধীদের জন্য র‍্যাম্প বাধ্যতামূলক চেয়ে রিট

সব সরকারি ও বেসরকারি স্থাপনায় প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচলের সুবিধার্থে র‍্যাম্প স্থাপন বাধ্যতামূলক করতে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ফাহমিদা আখতার জনস্বার্থে এ…

জনগণ হারানো গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দীর্ঘ দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে মুক্তির পর দেশে জনগণের সরাসরি ভোটে দায়বদ্ধ ও জবাবদিহিতামূলক গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। জনগণ তাদের হারানো গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার ফেরত পেয়েছে। আর কখনো…

সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

অন্তর্বর্তী সরকারের জারি করা সুপ্রিম কোর্টের স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠার অধ্যাদেশ বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটে সুপ্রিম কোর্টের স্বতন্ত্র সচিবালয় বহাল রাখার আর্জি জানানো হয়েছে। সোমবার (২০ এপ্রিল) বিচারপতি…

হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু

দেশে প্রতিদিন হামে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি এবং মৃত্যুর হার আশঙ্কাজনকভাবে বেড়েছে। এই পরিস্থিতিতে আজ (২০ এপ্রিল) থেকে সারা দেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু করছে সরকার। ৬ মাস থেকে ৫ বছর বয়সী সকল শিশুদের জন্য বিনামূল্যে হামের এক ডোজ…

বাস ভাড়া কিলোমিটারে ১৫ পয়সা বৃদ্ধির প্রস্তাব

প্রতি কিলোমিটারে বাস ভাড়া ১৫ পয়সা বাড়ানোর প্রস্তাব দিয়েছে যাত্রী কল্যাণ সমিতি। অতীতে তেলের দাম কমানোর পরিপ্রেক্ষিতে যে হারে বাস ভাড়া কমানো হয়েছে, সেই একই অনুপাতে এবার ভাড়া বাড়ানোর প্রস্তাব সংগঠনটির। রোববার যাত্রী কল্যাণ সমিতির এক সংবাদ…

মোহাম্মদপুরে চলছে পুলিশের বিশেষ অভিযান

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় শুরু হয়েছে পুলিশের বিশেষ অভিযান। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগসহ পুলিশের বিভিন্ন ইউনিট থেকে কয়েক শতাধিক পুলিশ অভিযানে অংশ নিচ্ছে। রবিবার (১৯ এপ্রিল) রাতে এই অভিযান শুরু হয়েছে। তেজগাঁও…

চলতি মাসে রেমিট্যান্স এলো ২৪ হাজার কোটি টাকা

চলতি মাসের প্রথম ১৮ দিনেই দেশে ১৯৬ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় ২৪ হাজার ৯ কোটি ৬০ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসেবে)। রোববার (১৯ এপ্রিল) বিকেলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান…

যুক্তরাষ্ট্র নৌ অবরোধ প্রত্যাহার না করলে প্রতিনিধি দল পাঠাবে না ইরান

ইরানের আইআরজিসি ঘনিষ্ঠ তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, যতদিন নৌ অবরোধ বহাল থাকবে ততদিন ইরান পাকিস্তানে কোনো আলোচক দল পাঠাবে না। খবরে বলা হয়েছে, প্রথম দফা আলোচনা শেষ হওয়ার পর বর্তমানে দ্বিতীয় দফার বৈঠক নিয়ে আলোচনা চলছে। ইরান স্পষ্টভাবে…

চুক্তি না হলে ইরানের সব বিদ্যুৎকেন্দ্র ও সেতু গুঁড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের

এক বার্তায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে বলেছেন, শান্তি চুক্তি না হলে ইরানকে প্রতিটি বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলা চালিয়ে তা গুঁড়িয়ে দেওয়া হবে। প্রেসিডেন্ট ট্রাম্প তার ‘ট্রুথ সোশ্যালে’ দেওয়া এক পোস্টে এই হুমকি দেন।…