নতুন উপদেষ্টারা কে পেলেন কোন দপ্তর

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেওয়া নতুন তিনজনের মধ্যে দুইজনকে দপ্তর বণ্টন এবং বর্তমান উপদেষ্টাদের মধ্যে সাতজনের দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে। তবে, শপথ নেওয়া নতুন উপদেষ্টা মাহফুজ আলমের বিষয়ে…

আজারবাইজান যাচ্ছেন ড. ইউনূস

আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিতব্য কপ-২৯ জলবায়ু সম্মেলনে যোগ দিতে সোমবার (১১ নভেম্বর) দেশটিতে সফরে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করবেন তিনি। প্রধান…

বিজেপি ক্ষমতায় এলে প্রত্যেক বাংলাদেশিকে ঝেঁটিয়ে বিদায় করা হবে: জেপি নাড্ডা

ভারতের ক্ষমতাসীন দল বিজেপির জাতীয় সভাপতি ও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ (জেপি) নাড্ডা বলেছেন, ঝাড়খণ্ডে বিজেপি ক্ষমতায় এলে প্রত্যেক বাংলাদেশিকে ঝেঁটিয়ে বিদায় করা হবে। এমনকি, যেসব বাংলাদেশি অনুপ্রবেশকারী স্থানীয় নারীদের বিয়ে করেছেন,…

নতুন উপদেষ্টা হতে পারেন যারা

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ সম্প্রসারণ করা হচ্ছে। উপদেষ্টা পরিষদে নতুন কয়েকজন সদস্য যুক্ত হবেন এবং একই সাথে উপদেষ্টাদের দায়িত্বও পুনর্বণ্টন করা হবে। রোববার সন্ধ্যা ৭টায় উপদেষ্টা পরিষদের নতুন সদস্যরা বঙ্গভবনের দরবার হলে শপথ নিতে…

২২ বছর পর সিরিজ জিতল পাকিস্তান

২২ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ানডে সিরিজ জিতেছে পাকিস্তান। অধিনায়ক হিসেবে দুর্দান্ত সূচনা পেলেন মোহাম্মদ রিজওয়ান। এর আগে ২০০২ সালে অস্ট্রেলিয়ায় সর্বশেষ ওয়ানডে সিরিজ জিতে পাকিস্তান। এবারের মতো সেবারও দলটি জিতে ২-১ ব্যবধানে। সিরিজ…

জুলাই-আগস্টে আন্দোলনে নিহতদের তালিকা চূড়ান্ত করতে গণবিজ্ঞপ্তি

জুলাই-আগস্টে সংঘটিত ছাত্র আন্দোলনে নিহতদের চূড়ান্ত তালিকা প্রণয়ন করতে ‘গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল’ গঠন করেছে সরকার। এই সময়ের মধ্যে আন্দোলনে নিহত বা নিখোঁজ হয়েছেন বা বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করা হয়েছে বা আহত হয়ে চিকিৎসাধীন থাকাবস্থায়…

এমবিবিএস ভর্তি পরীক্ষা জানুয়ারি, ডেন্টাল ফেব্রুয়ারিতে

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষা আগামী ১৭ জানুয়ারি এবং ব্যাচেলর অব ডেন্টাল সার্জারিতে (বিডিএস) ভর্তি পরীক্ষা ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। রবিবার সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক সভায় এ তারিখ চূড়ান্ত করা…

ঢাবির ভর্তিতে পোষ্য ও খেলোয়াড় কোটা বাতিল চেয়ে রিট

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তিতে শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের জন্য পোষ্য কোটা ও খোলায়াড় কোটা বাতিলের জন্য হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রবিবার (১০ নভেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন…

পাচার করা অর্থ ফেরত আনতে সিঙ্গাপুরের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশ থেকে পাচার হওয়া বিলিয়ন ডলার পুনরুদ্ধার এবং দেশ থেকে অভিবাসনের ব্যয় কমাতে সহায়তা করার জন্য সিঙ্গাপুরের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। রবিবার (১০ নভেম্বর) তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে তার…

গাজায় ১৮৮ জন ফিলিস্তিনি সাংবাদিক নিহত

ইসরাইলের বর্বর আগ্রাসন ও গণহত্যামূলক যুদ্ধে এ পর্যন্ত ১৮৮ জন ফিলিস্তিনি সাংবাদিক নিহত হয়েছেন। গত বছরের ৭ অক্টোবর থেকে ইসরাইল এই বর্বর আগ্রাসন ও গণহত্যা চালিয়ে আসছে। গাজার মিডিয়া অফিস গতকাল নিহত সাংবাদিকদের তালিকা প্রকাশ করেছে যার মধ্যে…