ঢামেকে চিকিৎসা নিয়েছেন গুলিবিদ্ধসহ ৩৫ জন

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও সরকার সমর্থকদের দিনভর সংঘর্ষে সাংবাদিক, শিক্ষার্থী ও পথচারীসহ আহতদের মধ্যে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৩৫ জন। যাদের বেশির ভাগই গুলিবিদ্ধ। বৃহস্পতিবার (১৮…

কোটা নিয়ে হাইকোর্টের রায় বাতিল চেয়ে লিভ টু আপিল

প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল দায়ের করেছেন দুই শিক্ষার্থী। বৃহস্পতিবার (১৮ জুলাই) আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় দুই শিক্ষার্থীর পক্ষে অ্যাডভোকেট…

২১, ২৩ ও ২৫ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা স্থগিত

চলমান পরিস্থিতির কারণে আগামী ২১, ২৩ ও ২৫ জুলাইয়ের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুলাই) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়,…

‘আমার ভাইয়ের রক্তের উপর দিয়ে কীভাবে সংলাপ হতে পারে’

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সরকার আলোচনায় বসতে রাজি হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, কোটা নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের আলাপ-আলোচনার প্রস্তাবকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাগত…

বিশ্ববিদ্যালয় থেকে পুলিশকে উদ্ধারে এল হেলিকপ্টার

রাজধানীর মেরুল বাড্ডায় কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ভেতরে থাকা পুলিশদের উদ্ধারে দুটি হেলিকপ্টার আসতে দেখা গেছে। একটি হেলিকপ্টারে কয়েকজন পুলিশকে তুলে নিয়ে যেতে দেখা যায়। বৃহস্পতিবার (১৮ জুলাই) বেলা তিনটার দিকে এই ঘটনা ঘটে। মেরুল…

সাভারে গুলিতে আরও ১ শিক্ষার্থী নিহত

কোটা সংস্কার আন্দোলনরত অবস্থায় আরও একজন শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। নিহত ওই শিক্ষার্থী এমআইএসটিতে অধ্যয়নরত ছিলেন বলে জানা গেছে। বৃহস্পতিবার দুপুরে সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের…

শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসতে রাজি সরকার

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়েছে সরকার। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ কথা জানান আইনমন্ত্রী আনিসুল হক। আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসার জন্য দুই মন্ত্রীকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে…

ক্ষমা চেয়ে ক্যাম্পাস ছাড়ল পুলিশ, গুলিবিদ্ধ ৩ শিক্ষার্থী

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে ক্ষমা চেয়ে ক্যাম্পাসের সামনের মহাসড়ক ছেড়ে চলে গেছে পুলিশ। এর আগে আন্দোলনরত শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করতে গেলে বাধা…

কোটা আন্দোলন: সাউন্ড গ্রেনেড নিক্ষেপ পুলিশের

কোটা সংস্কারের দাবিতে রাজধানীর সায়েন্সল্যাবে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হচ্ছে। এ সময় পুলিশ শিক্ষার্থীদের লক্ষ্য করে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে। বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। এতে মিরপুর…

ঢাকার সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা রাজধানীর মহাখালী ও নাখালপাড়া এলাকায় রেলপথ অবরোধ করেছে। এতে ঢাকার সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার (১৮ জুলাই) বেলা ১২টার পর থেকে ঢাকার সঙ্গে সারাদেশের রেল…