ফের সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা

সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আজ-জাওয়ার প্রদেশে মার্কিন সেনাদের একটি অবৈধ ঘাঁটি নতুন করে ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে। গত ২৪ ঘন্টায় এই নিয়ে সিরিয়ায় মার্কিন ঘাঁটি তৃতীয় দফা ক্ষেপণাস্ত্র হামলার শিকার হলো। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা…

পেজেশকিয়ানকে প্রেসিডেন্টের দায়িত্ব দিলেন খামেনি

ড. মাসুদ পেজেশকিয়ানকে প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী। ইরানের সংবিধান অনুযায়ী ভোটে নির্বাচিত হওয়ার পর প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের আগে সর্বোচ্চ নেতার অনুমোদন পেতে হয়। রবিবার…

বাংলাদেশের বিপক্ষে অনিশ্চিত হাসান আলী

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে অনিশ্চিত হাসান আলী। পাকিস্তানের এই পেসার সাম্প্রতিক সময়ে কনুইয়ের ইনজুরিতে পড়েছেন। যার কারণে বাংলাদেশের বিপক্ষে অনেকটা অনিশ্চিত তিনি। পাকিস্তানের গণমাধ্যম জিও নিউজ প্রকাশ করেছে এমনই এক খবর।…

কোটা আন্দোলনে ছদ্মবেশে জামায়াত-শিবিরের সন্ত্রাসীরা অনুপ্রবেশ করে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জামায়াত-শিবিরের সন্ত্রাসীরা প্রাথমিকভাবে লো প্রোফাইল বজায় রেখে কোটা সংস্কার আন্দোলনে অংশগ্রহণকারীদের ছদ্মবেশে প্রবেশ করেছিল। কিন্তু পরে তারা বিপজ্জনকভাবে আন্দোলনের সামনের সারিতে চলে আসে। রবিবার গণভবনে…

আরও ২২৮ জনকে গ্রেফতার করেছে ডিএমপি

রাজধানীসহ সারা দেশে কোটা সংস্কার আন্দোলনের সময় সরকারি স্থাপনায় ভাঙচুর, সহিংসতা, অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় গত ২৪ ঘণ্টায় আরও ২২৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এর আগে গ্রেফতারের সংখ্যা ছিল ২ হাজার ৫৩৬। এখন তা বেড়ে দাঁড়িয়েছে…

জয় দিয়ে গম্ভীর-সূর্যকুমারের ‘অভিষেক’

কোচ হিসেবে এটা ছিল গৌতম গম্ভীরের প্রথম ম্যাচ। আর অধিনায়ক হিসেবে আগে সাতটি ম্যাচে দায়িত্ব পালন করলেও এবারই প্রথমবার 'অফিসিয়াল' ছিলেন সূর্যকুমার যাদব। নতুন কোচ ও অধিনায়কের শুরুটা শেষ পর্যন্ত ভালোই হয়েছে। তিন ম্যাচ টি–টোয়েন্টি সিরিজের…

বেনজীরের অস্বাভাবিক লেনদেনের তথ্য মিলেছে: দুদক

সাবেক আইজিপি বেনজীর আহমেদের বিরুদ্ধে তদন্তে অস্বাভাবিক লেনদেনের তথ্য মিলেছে বলে জানিয়েছেন দুদকের আইনজীবী মো. খুরশিদ আলম খান। রোববার (২৮ জুলাই) বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের দ্বৈত বেঞ্চে তদন্তের অগ্রগতি প্রতিবেদন হাইকোর্টে জমা দেয়…

একই পরিবারের ৪ জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে একই পরিবারের চার জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষণিকভাবে তাদের মৃত্যুর কারণ জানা যায়নি। নিহতরা হলেন- বিজয়পাড়ার বাসিন্দা কাপড় ব্যবসায়ী সোহাগ মিয়া (৩৩), তার স্ত্রী জান্নাত আক্তার (২৫), তাদের দুই কন্যা…

বিনামূল্যে ৫ জিবি ডেটা দেওয়ার ঘোষণা

ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে মোবাইল ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় সংযোগ চালুর পর মোবাইল ইন্টারনেট গ্রাহকরা ৩ দিনের জন্য ৫ জিবি বোনাস পাবেন। সকল অপারেটরের গ্রাহকরাই এই সুবিধা…

অবশেষে জ্বলে উঠলেন সাকিব, জিতল বাংলা টাইগার্স

গত কয়েকমাস ধরেই বল হাতে নিজের সেরাটা দিতে পারছিলেন না সাকিব আল হাসান। কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে বাংলা টাইগার্স মিসিসাগার হয়ে প্রথম ম্যাচেও তিনি ছিলেন উইকেটশূন্য। অবশেষে বল হাতে জ্বলে উঠলেন সাকিব। তার দারুণ পারফরম্যান্সে ভ্যাঙ্কুবার…