মাশরাফি ও তার বাবার নামে মামলা

জাতীয় সংসদের সাবেক হুইপ, নড়াইল-২ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাশরাফি বিন মোর্ত্তজার নামে লোহাগড়া থানায় মামলা হয়েছে। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান মঙ্গলবার…

অর্থপাচার মামলায় তারেক রহমানের সাজা স্থগিত

সিঙ্গাপুরে অর্থ পাচারের অভিযোগে মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৭ বছরের সাজা স্থগিত করেছেন আপিল বিভাগ। একই মামলায় তারেক রহমানের বন্ধু ও ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনের সাত বছরের সাজাও স্থগিত করা হয়েছে। হাইকোর্টের রায়ের…

‘জয় বাংলা’ জাতীয় স্লোগানের রায় স্থগিত

‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার (১০ ডিসেম্বর) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। আদালতে আবেদনটি…

শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা: প্রতিবেদন দাখিলের তারিখ পেছাল

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ১৯ জুলাই রাজধানীর মোহাম্মদপুরে পুলিশের গুলিতে মুদি দোকানদার আবু সায়েদের মৃত্যুর ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ছয়জনের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন আগামী ৮ জানুয়ারির মধ্যে দাখিলের দিন ধার্য…

পদত্যাগ করলেন স্বরাষ্ট্র সচিব

‘ব্যক্তিগত’ কারণের কথা উল্লেখ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন পদত্যাগ করেছেন। মঙ্গলবার (১০ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্রে এ তথ্য জানা গেছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, তিনি…

মংডুর দখল, আরাকান আর্মির নিয়ন্ত্রণে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত

মিয়ানমারের রাখাইন রাজ্যে কয়েক মাস ধরে জান্তার সঙ্গে চলমান যুদ্ধে দেশটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি মংডু শহর নিয়ন্ত্রণে নিয়েছে। এতে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ২৭০ কিলোমিটার সীমান্তের পুরোটাই আরাকান আর্মির নিয়ন্ত্রণে চলে গেছে।…

নিবন্ধন নিয়ে জামায়াতের আপিল শুনানি আজ

রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন বাতিল করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে জামায়াতে ইসলামীর করা আপিলের শুনানি হওয়ার কথা রয়েছে আজ। মঙ্গলবার (১০ ডিসেম্বর) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার সদস্যের বিচারপতির আপিল বিভাগের বেঞ্চ…

২ নৌরুটে ফেরি চলাচল শুরু

কুয়াশা কেটে যাওয়ায় তিন ঘণ্টা পর দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার নামে পরিচিত রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল সোয়া ৯টায় নদী পথে কুয়াশার ঘনত্ব কমে এলে ফেরি চলাচল…

শেখ হাসিনা ও রেহানার ব্যাংক অ্যাকাউন্ট তলব

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানার ব্যাংক হিসাবের তথ্য তলব করা হ‌য়ে‌ছে। এ ছাড়া ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট’ এবং চৌধুরী জাফরুল্লাহ সরাফাতের ব্যাংক হিসাবের তথ্য চাওয়া হয়েছে। বাংলাদেশ…

নাবিকসহ ২ বাংলাদেশি জাহাজ ধরে নিয়ে গেছে ভারতীয় কোস্টগার্ড

খুলনা অঞ্চলে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় এফভি মেঘনা-৫ ও এফভি লায়লা-২ এর ৭৯ জেলে-নাবিকসহ বাংলাদেশের এই দুটি মাছ ধরার জাহাজ ধরে নিয়ে গেছে ভারতীয় কোস্টগার্ড। সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। এ সময় এফভি মেঘনা-৫ এ নাবিকসহ ৩৭ জন ও এফভি…