বাংলাদেশকে হারিয়ে ওয়েস্ট ইন্ডিজের সিরিজ জয়

প্রথম ম্যাচে জিতে ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে টানা হারের গেরো খুলেছিল ওয়েস্ট ইন্ডিজ। সফরকারীদের বিপক্ষে লম্বা সময় ধরে সিরিজ জয়ও নেই তাদের। সেই ২০১৪ সালের পর থেকে যেন বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিততেই ভুলে গিয়েছিল তারা। অবশেষে এক দশক পর…

৩ নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া, আরিচা-কাজিরহাট ও শরীয়তপুর-চাঁদপুর নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এর ফলে ঘাট এলাকায় শতাধিক পণ্যবাহী ট্রাক পারাপারের অপেক্ষায় আছে। বুধবার (১১ ডিসেম্বর) সকালে বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক…

কর্মীদের ৩০০ কোটি টাকা বেতন-ভাতা বাড়াল সিটি ব্যাংক

ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির মধ্যে সিটি ব্যাংক তার কর্মীদের জীবনযাত্রা সহজ করতে বেতন পুনর্গঠনের এক যুগান্তকারী উদ্যোগ ঘোষণা করেছে। ব্যাংকটির পরিচালনা পর্ষদ ২০২৪ সালের জন্য ১৬২ কোটি টাকার বার্ষিক বেতন বৃদ্ধির অনুমোদন দিয়েছে, যার সঙ্গে আগামী…

খেলাপি ঋণের চাপে সংকটে ১০ ব্যাংক

দেশে খেলাপি ঋণের ৭০ শতাংশই ১০টি ব্যাংকে। তিন মাস আগেও যা ছিল ৫১ শতাংশের মত। কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত ‘ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি অ্যাসেসমেন্ট রিপোর্ট’ শিরোনামে প্রতিবেদনে এ তথ্য পাওয়া যায়। তবে এসব ব্যাংকের নাম প্রকাশ করা হয়নি…

স্বৈরশাসক বাশারের পতনের ৩ কারণ

২০০০ সালে সিরিয়ার প্রেসিডেন্ট হাফিজ আল-আসাদের মৃত্যুর পর তার ছেলে বাশার আল-আসাদ ক্ষমতা গ্রহণ করেন। বাশার আল-আসাদ ২৪ বছর ধরে সিরিয়ায় ক্ষমতায় ছিলেন এবং আসাদ পরিবার মোট ৫৪ বছর ধরে এই দেশে ক্ষমতায় ছিল। বাশার আসাদের পতনের সাথে সাথে সিরিয়ায়…

যেসব এলাকায় গ্যাস থাকবে না কাল

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ প্রকল্পের জরুরি পাইপলাইন স্থানান্তর কাজের জন্য বুধবার (১১ ডিসেম্বর) দেশের বিভিন্ন স্থানে ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় তিতাস গ্যাস…

বাংলাদেশ দলের অ্যানালিস্ট ভারতের অক্ষয়

সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশের পারফরম্যান্স অ্যানালিস্ট হিসেবে দায়িত্ব নিয়েছিলেন মহসিন শেখ। তবে ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে তার সঙ্গে চুক্তি বাতিল করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে নতুন…

বাধ্যতামূলক অবসরে সাবেক শিক্ষাসচিব

সাবেক শিক্ষাসচিব সোলেমান খানকে বাধ্যতামূলক অবসর দিয়েছে সরকার। শেখ হাসিনা সরকারের শেষ সময়ে শিক্ষাসচিব ছিলেন তিনি। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর তাকে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে বদলি করা হয়। মঙ্গলবার তাকে বাধ্যতামূলক অবসর দিয়ে…

ঢাবিতে ভর্তির ‘পোষ্য ও খেলোয়াড়’ কোটা বাতিলের প্রশ্নে রুল জারি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অনার্স ভর্তিতে পোষ্য ও খেলোয়াড় কোটা কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। মামলার বিবাদীদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে। রিটে ঢাকা বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য…

আ.লীগের আমলে পদোন্নতি বঞ্চিতদের পদায়নের সুপারিশ

আওয়ামী লীগ আমলে বঞ্চিত দাবি করে আবেদন করা ১ হাজার ৫৪০ জনের মধ্যে ৭৬৪ জনকে উপসচিব, যুগ্মসচিব, অতিরিক্ত সচিব ও সচিব পদে পদোন্নতির সুপারিশ করেছে সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন পদোন্নতিবঞ্চিত অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের আবেদন…