৪০ মিনিট বন্ধ থাকবে মেট্রোরেল

মহান বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মেট্রোরেল চলাচল ৪০ মিনিট বন্ধ থাকবে। সোমবার (১৫ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ। এক বার্তায় বলা হয়েছে, মেট্রোরেলের যাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মহান বিজয় দিবস উপলক্ষে…

হাদিকে নিতে শাহজালালে এয়ার অ্যাম্বুলেন্স

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিতে এয়ার অ্যাম্বুলেন্স হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। সোমবার (১৫ ডিসেম্বর) সকাল ১১টা ২২ মিনিটে ওসপ্রে…

শেখ হাসিনার মৃত্যুদণ্ড চেয়ে আপিল করবে প্রসিকিউশন

বৈষম‍্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে জুলাই গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় একটি অভিযোগে আমৃত্যু কারাদণ্ড পাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড চেয়ে আপিল করবে প্রসিকিউশন। সোমবার (১৫ ডিসেম্বর) প্রসিকিউটর গাজী এমএইচ…

সুপ্রিম কোর্টের এজলাসে বিচারপ্রার্থী ও অননুমোদিত ব্যক্তির প্রবেশ নিষিদ্ধ

সুপ্রিম কোর্টের উভয় বিভাগের এজলাসকক্ষে আইনজীবী ছাড়া বিচারপ্রার্থী বা অন্য কোনো অননুমোদিত ব্যক্তির প্রবেশ নিষিদ্ধ করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। রোববার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকীর সই করা এক বিজ্ঞপ্তিতে…

লুকিয়ে থেকে প্রাণে বাঁচলেন ভন

অস্ট্রেলিয়ার শহর সিডনিকে বিশ্বের সবচেয়ে নিরাপদ জায়গাগুলির মধ্যে একটি ধরা হয়। এমন এক শহরের কাছেই সন্ত্রাসী হামলা হয়েছে আজ। সিডনির কাছে বন্ডি বিচে এলোপাথাড়ি গুলি করেছে সন্ত্রাসীরা। এর ফলে ১১ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। এই হামলার সময় একই…

নির্বাচন বানচালের যেকোনো চেষ্টা কঠোর হস্তে দমন করা হবে: ইসি

চোরাগোপ্তা হামলা কিংবা নাশকতা চালিয়ে নির্বাচনে প্রভাব ফেলা যাবে না বলে মনে করে নির্বাচন কমিশন। তফসিল ঘোষণার পরদিনই শরিফ ওসমান হাদির ওপর হামলা ও দুইটি নির্বাচন অফিসে আগুনের চেষ্টার পর রোববার নির্বাচন ভবনে আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন…

বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ প্রত্যাখ্যান দিল্লির

ভারতের মাটি ব্যবহার করে বাংলাদেশবিরোধী কর্মকাণ্ড দ্রুত বন্ধ চায় ঢাকা। আজ ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে এ কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে ওসমান হাদির হত্যার চেষ্টায় সঙ্গে জড়িত সন্দেহভাজনরা ভারতে প্রবেশ করলে…

পিএসএল শুরু ২৬ মার্চ

আগেই জানা গেছে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের কারণে আগামী বছর পিছিয়ে যাচ্ছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) আসর। তবে কবে নাগাদ শুরু হবে তা নিয়ে ছিল ধোঁয়াশা। যদিও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভি জানিয়েছেন আগামী বছরের ২৬…

ডেঙ্গুতে মৃত্যু আরও ৫, হাসপাতালে ৩৮৭

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে দেশে অন্তত ৫ জন মারা গেছেন। একই সময়ে ৩৮৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার এক বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে। অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ডিএসসিসি ও বরিশাল বিভাগে দুজন…

ছোট ভুলে মনোনয়নপত্র বাতিল না করার নির্দেশ ইসির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্রে ছোট ভুল থাকলে তা বাতিল না করতে রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের উপসচিব মোহাম্মদ মনির হোসেন ইতোমধ্যে এ সংক্রান্ত নির্দেশনা সংশ্লিষ্টদের পাঠিয়েছেন।…