সীমান্তে সব বাহিনীর জনবল বৃদ্ধি করা হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এখনও সীমান্তে গোলাগুলির শব্দ শোনা যায়। তবে সীমান্তবাসীর নিরাপত্তায় বিজিবি ও কোস্টগার্ড পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। এতে সীমান্তবাসীর আতঙ্ক হওয়ার…

জুলাই বিপ্লবে শহীদদের আইনি সহায়তায় আলাদা সেল হবে: আসিফ নজরুল

আদালতে অনেক ভুয়া মামলা হচ্ছে জানিয়ে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, জুলাই বিপ্লবে শহীদদের মামলাসহ আইনি সহায়তা দেওয়ার জন্য ৭ দিনের মধ্যে আলাদা সেল গঠন করা হবে। সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে ঢাকা বিভাগের শতাধিক…

অজ্ঞান পার্টির খপ্পরে উপসচিব

চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে বাসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব দিলীপ কুমার দেবনাথ। সোমবার (৩০ ডিসেম্বর) ভোরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে…

‘অগ্নিকাণ্ডে সচিবালয়ের প্রায় ২০০ কক্ষ ক্ষতিগ্রস্ত’

সচিবালয়ে আগুনে ক্ষয়ক্ষতি তুলে ধরে গণপূর্তের উপসহকারী প্রকৌশলী আব্দুল মান্নান ভূঁইয়া জানান, অগ্নিকাণ্ডে সচিবালয়ের ৭ নম্বর ভবনের চারটি ফ্লোরের প্রায় ২০০ কক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান…

রাজশাহীর বড় পুঁজি, বিপদে বরিশাল

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম ম্যাচেই ব্যাট হাতে আলো ছড়িয়েছেন ইয়াসির আলী রাব্বি ও এনামুল হক বিজয়। দুজনের ১৪০ রানের জুটিতে ভড় করে ফরচুন বরিশালের বিপক্ষে ১৯৭ রান সংগ্রহ করেছে দুর্বার রাজশাহী। এর মধ্যে ইয়াসির একাই অপরাজিত ইনিংস…

বন বিভাগের ১৭ শ্রমিক অপহরণ

কক্সবাজারের টেকনাফে হ্নীলা জাদিমুড়া পশ্চিম পাহাড়ে কাজ করার সময় বন বিভাগের ১৭ শ্রমিক অপহরণের শিকার হয়েছেন বলে জানা গেছে। এ সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানা গেছে। সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা…

হেরেই গেল ভারত, এগিয়ে অস্ট্রেলিয়া

বক্সিং ডে টেস্ট ম্যাচে হেরেই গেল ভারত। ইয়াশভি জায়সাওয়ালের লড়াকু হাফ সেঞ্চুরির দিনে তাকে সঙ্গ দিতে পারেননি ঋষভ পান্ত ছাড়া আর কেউই। ফলে ১৮৪ রানে হারতে হলো ভারতকে। ম্যাচ হেরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার সম্ভাবনা কমে গেছে ভারতের।…

ফের শেখ হাসিনার গ্রাফিতিতে জুতা নিক্ষেপ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খুনি আখ্যা দিয়ে তার গ্রাফিতিতে জুতা নিক্ষেপ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ও আশপাশের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরের দিকে টিএসসিতে শেখ হাসিনার গ্রাফিতিতে জুতা নিক্ষেপ করেন তারা। এ…

থার্টি ফার্স্ট নাইটে ১৪৪ ধারা জারির মতো কঠোর ব্যবস্থা নিতে রিট

ইংরেজি নববর্ষ উপলক্ষে থার্টি ফার্স্ট নাইটে রাজধানীর বাসাবাড়ির ছাদ ও সব ভবন, উন্মুক্ত স্থান এবং পার্কে আতশবাজি, পটকা ফোটানো বন্ধে কঠোর ব্যবস্থা নিতে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ…

ট্রেইনি চিকিৎসকদের ভাতা আরও বাড়লো

পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকদের দাবির মুখে তাদের ভাতা ৩০ শতাংশ বাড়িয়ে ৩৫ হাজার টাকা করা হয়েছে। যদিও ২৩ ডিসেম্বর থেকে ২৫ হাজার থেকে ৫ হাজার বেড়ে ৩০ হাজার টাকা ভাতা কার্যকর হচ্ছে। এছাড়া আগামী ১ জুলাই থেকে আরও ৫ হাজার বেড়ে ৩৫ হাজার ভাতা…