৯ অঞ্চলে ঝোড়ো বৃষ্টি হতে পারে, ৩ নম্বর সতর্ক সংকেত

খুলনা, বরিশাল, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেটসহ নয় অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এ ছাড়া চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও…

ইংল্যান্ডের নাটকীয় ধ্বস, স্বস্তি শ্রীলঙ্কার

প্রথম ডেলিভারিটি অফ স্পিন করে ভেতরে ঢুকল। ব্যাটসম্যান কুশল মেন্ডিস মিড উইকেটে পাঠিয়ে ১ রান নিলেন। পরের বলটি হলো লেগ স্পিন। অফ স্টাম্পের এত বাইরে গেল যে, ওয়ানডে বা টি-টোয়েন্টি হলে নির্ঘাত ওয়াইড ডাকতেন আম্পায়ার। এই দেখে স্লিপে দাঁড়ানো জো…

আমিরাতে ক্ষমা পাওয়া ১৪ বাংলাদেশি দেশে ফিরেছেন

বাংলাদেশে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সংহতি প্রকাশ করে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করে বিভিন্ন মেয়াদে দণ্ডিত হয়েছিলেন ৫৭ বাংলাদেশি। পরে তাদের ক্ষমার অনুরোধ করে বাংলাদেশ। আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান।…

নিউরোসায়েন্স হাসপাতালে ড. ইউনূস

জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন চলাকালীন আইন-শৃঙ্খলা বাহিনীর নৃশংস আক্রমণে আহত হয়ে চিকিৎসাধীন ব্যক্তিদের দেখতে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স অ্যান্ড হাসপাতালে গেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।…

অধিনায়কত্ব হারাচ্ছেন বাবর

পাকিস্তান দলের সীমিত ওভারের অধিনায়ক বাবর আজমকে সরিয়ে দেয়ার জোর গুঞ্জন শুরু হয়েছে। সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপের পর হুট করেই তিন ফরম্যাটের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন বাবর। তবে পিসিবি সভাপতি মহসিন নাকভির অনুরোধে আবারও সীমিত ওভারের…

জাতীয় সংগীত পরিবর্তন নিয়ে ভাবা হচ্ছে না: ধর্ম উপদেষ্টা

জাতীয় সংগীত নিয়ে ভাবা হচ্ছে না বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। শনিবার (৭ সেপ্টেম্বর) রাজশাহী ফাউন্ডেশন পরিদর্শন ও সুধী সমাবেশ যোগদান শেষে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। ড. খালিদ…

কমলাকে ভোট দেবেন রিপাবলিকান সাবেক ভাইস প্রেসিডেন্টের

আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিসকে ভোট দেওয়ার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট এবং রিপাবলিকান দলের নেতা ডিক চেনি। নিজ দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে রিপাবলিকানদের জন্য হুমকি…

ফেলানীর মতো হত্যাকাণ্ড আর দেখতে চাই না: স্বরাষ্ট্র উপদেষ্টা

বিজিবিকে পেশাদারিত্বের সঙ্গে নিজেদের দায়িত্ব পালন করার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধ বিজিবি’র মূল দায়িত্ব। ফেলানীর মতো হত্যাকাণ্ড আর দেখতে…

কারাগারে ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগরওয়ালা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর বাড্ডায় হৃদয় আহম্মেদ (১৬) নামে এক কিশোর হত্যার অভিযোগের মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগরওয়ালাকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। শনিবার…

গাজায় মারাত্মক অপুষ্টিতে ভুগছে ৫০ হাজারেরও বেশি শিশু: ইউনিসেফ

৫০ হাজারের বেশি ফিলিস্তিনি শিশু অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলের গণহত্যামূলক যুদ্ধের কারণে মারাত্মক অপুষ্টিতে ভুগছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। এ সময় সংস্থাটি অবরুদ্ধ উপত্যকায় দুর্ভিক্ষের "সত্যিকারের" ঝুঁকি এড়াতে…