মহাসড়কে ট্রাক উল্টে ২ শতাধিক সিলিন্ডার বিস্ফোরণ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ-আখাউড়া চার লেন মহাসড়কের নির্মাণাধীন অংশে ভয়াবহ দুর্ঘটনার ঘটনা ঘটেছে। খানাখন্দে ভরা সড়কে গ্যাস সিলিন্ডার বোঝাই একটি ট্রাক উল্টে গেলে আগুন ধরে একের পর এক সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। বুধবার (৪ জুন) ভোর সাড়ে ৪টার দিকে…

দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট লি জায়ে মিয়ং

সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওলকে অভিশংসনের মাধ্যমে অপসারণের পর আগাম নির্বাচনের মাধ্যমে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন দক্ষিণ কোরিয়ার উদারপন্থি নেতা লি জায়ে মিয়ং। যদিও তিন বছর আগে, সাবেক প্রেসিডেন্ট ইয়ুন সুক ইয়োলের কাছে পরাজিত হয়েছিলেন…

দুপুরের মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টির আশঙ্কা

দুপুরের মধ্যে দেশের ১২ জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। সেই সঙ্গে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বুধবার (৪ জুন) ভোর ৫টা থেকে দুপুর ১টা…

সূচকের উত্থানে এক ঘণ্টায় লেনদেন ৪০ কোটি

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ঈদুল আজহা ছুটি পূর্ববর্তী শেষ কার্যদিবস বুধবার (০৪ জুন) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন চলছে। বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, আজ…

সিরিয়ায় ইসরায়েলের ভয়াবহ বিমান হামলা

সিরিয়ায় ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। মূলত সিরিয়া থেকে ইসরায়েলের দিকে দুটি ক্ষেপণাস্ত্র ছোড়ার কয়েক ঘণ্টা পরই দেশটির দক্ষিণাঞ্চলে অস্ত্রভাণ্ডার লক্ষ্য করে এই হামলা চালায় ইসরায়েল। এই হামলার ফলে ব্যাপক প্রাণহানি ও সম্পদের ক্ষতি হয়েছে বলে…

ফরিদপুরে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে প্রাণ গেলো ৫ জনের

ফরিদপুরের ভাঙ্গায় মাহিন্দ্রা ও মিজান পরিবহণের একটি বাসের সঙ্গে সংঘর্ষে পিতা পুত্রসহ পাঁচজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন কমপক্ষে আরও ৪ জন। বুধবার (৪ জুন) সকালে বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার বাবলাতলা নামক বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।…

ইসরায়েলি হামলায় গাজায় আরও ৪০ জন নিহত

ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের গাজায় একদিনে কমপক্ষে আরও ৪০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই শতাধিক। এতে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের  সংখ্যা ৫৪ হাজার ৫০০ ছাড়িয়ে গেছে। এ ছাড়া গত ১৮ মার্চ গাজায় নতুন করে ইসরায়েলি হামলা শুরু হওয়ার…

‘বিপজ্জনক জীবাণু’ পাচারের অভিযোগে যুক্তরাষ্ট্রে ২ চীনা নাগরিক গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রে দুই চীনা নাগরিকের বিরুদ্ধে ক্ষতিকারক ছত্রাক পাচারের অভিযোগ এনেছে প্রশাসন। মঙ্গলবার (৪ জুন) আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়, একটি অভিযোগে কর্মকর্তারা জানিয়েছেন, মিশিগানের পূর্বাঞ্চলীয় জেলায় চীনা নাগরিক ৩৩ বছর বয়সী ইউনকিং…

মিনা থেকে আজ শুরু হচ্ছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা

আজ শুরু হচ্ছে পবিত্র হজ। মিনায় অবস্থানের মধ্য দিয়ে শুরু হবে আনুষ্ঠানিকতা। এরইমধ্যে তাবুর শহর হিসেবে পরিচিত মিনায় পৌঁছাতে শুরু করেছেন মুসল্লিরা। এক প্রতিবেদনে সংবাদমাধ্যম আরব নিউজ এ তথ্য জানায়। নিয়ম অনুযায়ী, আজ মঙ্গলবার (৭ জিলহজ)…

আইএফআইসির ১১৭৪ কোটি টাকা আত্মসাৎ: ছেলে শায়ানসহ সালমানের বিরুদ্ধে দুদকের দুই মামলা

আইএফআইসি ব্যাংক থেকে অপ্রতুল জামানত ও জাল সাব-কন্ট্রাক্ট দেখিয়ে অস্তিত্বহীন কোম্পানির নামে ঋণ নিয়ে প্রায় ১ হাজার ১৭৪ কোটি টাকা লুটপাটের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক শিল্প বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও তার…