অনুমতি ছাড়া ২৩ এপ্রিল থেকে প্রবেশে করা যাবে না মক্কায়

মুসলিম ধর্মাবলম্বীদের জন্য অন্যতম পবিত্র আসন্ন হজ মৌসুমকে সামনে রেখে সৌদি আরবে চলছে ব্যাপক প্রস্তুতি। তাই হজ মৌসুমকে ঘিরে আগামী ২৩ এপ্রিল থেকে পবিত্র নগরী মক্কায় প্রবেশের জন্য বিশেষ অনুমতির বাধ্যবাধকতা জারি করেছে দেশটির স্বরাষ্ট্র…

লিটারে ১৪ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম

প্রতি লিটার সয়াবিন তেলের দাম ১৪ টাকা বাড়িয়েছেন ভোজ্যতেল মিল মালিকেরা। এর ফলে বোতলজাত এক লিটার সয়াবিন তেলের দাম এখন ১৮৯ টাকা, যা আগে ১৭৫ টাকা ছিল। এক সপ্তাহ দর-কষাকষি ও সরকারের সঙ্গে বৈঠকের পর অবশেষে এ সিদ্ধান্তে পৌঁছান তারা। রোববার (১৩…

বঙ্গোপসাগরে ৫৮ দিন মাছ ধরায় নিষেধাজ্ঞা

বঙ্গোপসাগরে ৫৮ দিন মাছ ধরার ওপর নিষেধাজ্ঞার জারি করেছে সরকার। নিষেধাজ্ঞার সময়সীমা পরিবর্তন করে এখন থেকে প্রতিবছর ১৫ এপ্রিল (১৪ এপ্রিল দিবাগত মধ্যরাত) থেকে ১১ জুন পর্যন্ত সময়সীমা নির্ধারণ করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, দেশে এ বছর…

ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৩২

ইউক্রেনে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৩২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮৩ জন। রাশিয়ার সীমান্তবর্তী উত্তর-পূর্বাঞ্চলীয় সুমি শহরের প্রাণকেন্দ্রে এ হামলা চালানো হয়। গত কয়েক সপ্তাহ ধরে ক্রমবর্ধমান হামলার শিকার হচ্ছে…

বাংলাদেশে আসছেন হাবিব ব্যাংকের প্রেসিডেন্ট মুহাম্মদ নাসির সেলিম

তিন দিনের সফরে ঢাকা আসছেন হাবিব ব্যাংক লিমিটেডের (এইচবিএল) প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মুহাম্মদ নাসির সেলিম। তিনি আগামী ১৫-১৭ এপ্রিল বাংলাদেশে অবস্থান করবেন। এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও ব্যাংকটির সারা বিশ্বে ছড়িয়ে থাকা…

টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যায় বিপর্যস্ত স্পেনের ক্যানারি

টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যায় বিপর্যস্ত স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জ। যার মাঝে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে লানজারোট দ্বীপ। রোববার (১৩ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানায় ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয় অঞ্চলটিতে শনিবার থেকে…

পহেলা বৈশাখের সকালেই ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে বাংলা নববর্ষের প্রথম দিন। তবে এদিনও ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে ঢাকার বাতাস। আজ সোমবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় ১৬০ স্কোর নিয়ে বিশ্বে বায়ুদূষণের তালিকায় অষ্টম স্থানে রয়েছে শহরটি।…

৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করলো এবি ব্যাংক

দেশের প্রথম বেসরকারি বাণিজ্যিক ব্যাংক এবি ব্যাংক পিএলসি ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। রোববার (১৩ এপ্রিল) ব্যাংকের ১০৪টি শাখা এবং ৫৭টি উপ-শাখায় এক আনন্দমুখর উৎসবের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে, এবি…

গুলি করে কাভার্ডভ্যান চালককে হত্যা

নরসিংদীর পলাশে দুর্বৃত্তের গুলিতে আহসান উল্লাহ আছান নামে (৫০) এক গাড়ি চালক নিহত হয়েছে। রোববার (১৩ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ঘোড়াশালে এ ঘটনা ঘটে। নিহত আহসান উল্লাহ কুমারটেক এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে। তিনি পেশায় প্রাণ আরএফএল…

জিপিএইচ ইস্পাত কারখানার লিফট ছিঁড়ে ২ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডের জিপিএইচ ইস্পাতের রড তৈরির কারখানার লিফট ছিঁড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার (১৩ এপ্রিল) সকালে কুমিরা ইউনিয়নের সুলতানা মন্দির এলাকার জিপিএইচ ইস্পাত রড তৈরির কারখানায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই শ্রমিক হলেন-…