যানজটের ভয়ে দুই দিন আগেই ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ

পবিত্র ঈদুল আজহার টানা ১০ দিনের ছুটি শেষ হচ্ছে আগামী শনিবার (১৪ জুন)। তবে যানজটের ভোগান্তি এড়াতে দুই দিন আগেই অর্থাৎ আজ বৃহস্পতিবার (১২ জুন) ঢাকায় ফিরছেন অনেকেই। সরেজমিনে রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল ও রেলস্টেশন ঘুরে এমন চিত্র দেখা…

আহমেদাবাদে ২৪২ যাত্রী নিয়ে এয়ার ইন্ডিয়ার বিমান বিধ্বস্ত, বহু হতাহতের শঙ্কা

ভারতের পশ্চিম উপকূলীয় রাজ্য গুজরাটের আহমেদাবাদে যাত্রীবাহী একটি বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। দেশটির বেসরকারি বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার ওই বিমানে অন্তত ২৪২ যাত্রী ছিলেন। এই ঘটনায় বিমানের বহু যাত্রীর প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে বলে দেশটির…

ব্রাহ্মণবাড়িয়ায় দু’পক্ষের সংঘর্ষে আহত ৩০

ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ববিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পাকশিমুল গ্রামের লোকজনদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে…

রাজধানীর কয়েকটি স্থানে সভা-সমাবেশ নিষিদ্ধ

প্রধান বিচারপতির সরকারি বাসভবন থেকে সুপ্রিম কোর্ট মাজার গেট এলাকায় সকাল প্রকার সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আজ বৃহস্পতিবার (১২ জুন) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো…

২ দিনে দেশে ফিরলেন ৮৬০৬ হজযাত্রী 

হজ শেষে দুই দিনে দেশে ফিরেছেন আট হাজার ৬০৬ জন হাজি। ২২টি ফ্লাইটে বিভিন্ন সময়ে দেশে ফিরেছেন তারা। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনার ৮৩৭ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৭ হাজার ৭৬৯ জন। এবছর হজ পালন করতে গিয়ে সৌদি আরবে মোট ২৩ জন বাংলাদেশি…

তারেক রহমানের দেশে ফিরতে কোনও বাধা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

তারেক রহমানের দেশে ফিরতে কোনও বাধা নেই। তিনি চাইলে যেকোনো সময় দেশে আসতে পারেন বলছে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী৷ বৃহস্পতিবার (১২ জুন) গাজীপুরের সালনা হাইওয়ে থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি।…

আবারও কমলো জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারে আরও একবার কমেছে অপরিশোধিত তেলের দাম। চীনের সঙ্গে সাম্প্রতিক বাণিজ্য আলোচনার ফলাফল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় থাকায় বাজারে অনিশ্চয়তা বিরাজ করছে এখনও। তার ওপর চীনের দুর্বল তেলচাহিদা ও ওপেক প্লাস জোটের…

হজযাত্রীদের জন্য বাংলাদেশ বিমানের জরুরি বার্তা 

সৌদি আরবের ভিসা নীতিমালায় বাংলাদেশসহ ১৪টি দেশের নাগরিকদের জন্য সাময়িক ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রেক্ষিতে হজযাত্রীদের জন্য জরুরি বার্তা দিয়ে ফিরতি যাত্রাসহ যাবতীয় কার্যক্রমের জন্য ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে বিমানের বিক্রয়কেন্দ্রে যোগাযোগ করতে…

মির্জা ফখরুলের নেতৃত্বে চীন যাচ্ছে বিএনপির প্রতিনিধিদল 

চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে চীন সফরে যাচ্ছে বিএনপির একটি প্রতিনিধিদল। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে চলতি জুন মাসের শেষের দিকে প্রতিনিধিদলটি চীন সফর করবে। বুধবার (১১ জুন) রাতে তথ্যটি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য…

যুক্তরাজ্যের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের বৈঠক

যুক্তরাজ্যের ব্যবসা ও বাণিজ্যমন্ত্রী এবং বোর্ড অব ট্রেডের প্রেসিডেন্ট জনাথন রেনল্ডসের সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (১১ জুন) ব্রিটিশ পার্লামেন্টে এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে…