জুলাইয়ে অপরিবর্তিত থাকবে জ্বালানি তেলের দাম

জুলাই মাসের জন্য অপরিবর্তিত থাকবে জ্বালানি তেলের দাম। রোববার (২৯ জুন) নতুন এই মূল্যের ঘোষণা দেয় বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়। জানা গেছে, জুন মাসের মতো জুলাইয়েও প্রতি লিটার ডিজেলের মূল্য ১০২ টাকা, কেরোসিনের মূল্য ১১৪ টাকা,…

ভারতে পালানোর সময় বেনাপোল থেকে আ.লীগ নেতা গ্রেপ্তার

ভারতে পালানোর সময় একাধিক হত্যা মামলার আসামি মো. সানোয়ারুজ্জামান যোশেফকে (৫২) বেনাপোল ইমিগ্রেশন থেকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২৯ জুন) সকাল ১০টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার সঙ্গে তার স্ত্রীও ছিলেন। যোশেফ নেত্রকোনা জেলার…

নিখোঁজের তিন দিন পর সাবেক ঢাবি শিক্ষার্থী সৌমিকের মরদেহ উদ্ধার

নিখোঁজের তিন দিন পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক শিক্ষার্থী হাসিন রাইহান সৌমিকের (৩০) মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (২৯ জুন) সকালে বগুড়ার শাজাহানপুর উপজেলার বি-ব্লক এলাকার বোট ক্লাবের লেকে ভেসে থাকা অবস্থায় তার মরদেহ উদ্ধার করে…

এনবিআরের আন্দোলকারীদের সঙ্গে বসবেন অর্থ উপদেষ্টা

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সংস্কার ঐক্য পরিষদের আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসবেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। রোববার (২৯ জুন) বিকেল ৪টায় এনবিআর কর্মকর্তাদের ডাকা পূর্ণাঙ্গ শাটডাউন কর্মসূচির মধ্যেই এই বৈঠক…

সন্ধ্যায় বাহরাইনের মুখোমুখী হবে নারী ফুটবল দল

এশিয়ান কাপ নারী বাছাই ফুটবলে আজ রবিবার (২৯ জুন) শুরু বাংলাদেশের অভিযান। ‘সি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আফিদাদের সামনে শক্তিশালী বাহরাইন। মিয়ানমারের ইয়াঙ্গুনের থুউন্না স্টেডিয়ামে সন্ধ্যা সাতটায় শুরু হবে ম্যাচটি। দক্ষিণ এশিয়ার নারী…

গাজায় ত্রাণের আটায় মাদক মেশানোর অভিযোগ

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সহায়তায় পরিচালিত গাজার ত্রাণ বিতরণকেন্দ্রগুলো ইচ্ছাকৃতভাবে যুদ্ধে বিপর্যস্ত ও দুর্ভিক্ষের ঝুঁকিতে থাকা মানুষের জন্য বরাদ্দ আটার ব্যাগে নেশাজাতীয় ট্যাবলেট মিশিয়ে দিচ্ছে—গাজার সরকারি মিডিয়া অফিস শুক্রবার এক বিবৃতিতে…

বঙ্গোপসাগরে লঘুচাপ, দেশের সব সমুদ্রবন্দরে সতর্ক সংকেত

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এ অবস্থায় দেশের সকল সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। রোববার (২৯ জুন) আবহাওয়াবিদ আফরোজা সুলতানা স্বাক্ষরিত…

সূচকের উত্থানে চলছে লেনদেন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২৯ জুন) মূল্যসূচকের উত্থানের মধ্য দিয়ে চলছে লেনদেন। বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, আজ ডিএসইর লেনদেন…

গাজায় ২৪ ঘণ্টায় আরও ৮১ ফিলিস্তিনিকে হত্যা

গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায়  আরও অন্তত ৮১ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন চার শতাধিক। শনিবার দুপুর পর্যন্ত গাজার বিভিন্ন এলাকায় এসব হামলার ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। গাজার স্বাস্থ্য…

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান

দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তানে আঘাত হেনেছে শক্তিশালী ভূমিকম্প। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৫। রোববার (২৯ জুন) ভোররাতে দেশটির মধ্যাঞ্চল ও বেলুচিস্তান প্রদেশে এই ভূকম্পন হয়। পৃথক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে বার্তাসংস্থা রয়টার্স এবং…