অ্যাস্ট্রাজেনেকার প্রায় ৮ লাখ ডোজ টিকা আসবে শনিবার
অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকার আরও ৭ লাখ ৯০ হাজার ডোজ টিকা দেশে আসবে আগামীকাল শনিবার (২ অক্টোবর)। এ দিন বিকাল ৫টায় টিকা বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। জার্মানি থেকে কাতার এয়ারওয়েজের মাধ্যমে এই টিকা আনা হবে।…