কারামুক্ত হলেন সাংবাদিক রোজিনা ইসলাম

গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে জামিনে বের হলেন প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলাম। রোববার (২৩ মে) বিকেল সোয়া ৪টার দিকে তিনি কারাগার থেকে বের হন। কাশিমপুর কারা সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে রোববার সকালে অফিসিয়াল সিক্রেটস আইনে…

কক্সবাজার থেকে ৬১৫ কিলোমিটার দূরে ঘূর্ণিঝড় ইয়াস

পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে একই এলাকায় নিম্নচাপে পরিণত হয়েছে। দেশের সমুদ্রবন্দরগুলোর মধ্যে নিম্নচাপটি কক্সবাজার সমুদ্রবন্দরের সবচেয়ে কাছে রয়েছে। এর অবস্থান কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৬১৫…

মাথাপিছু আয়ে ভারতকে ছাড়িয়ে গেছে বাংলাদেশ

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সাময়িক হিসাবে, বর্তমানে বাংলাদেশের মাথাপিছু আয় বেড়ে ২ হাজার ২২৭ মার্কিন ডলার হয়েছে। বাংলাদেশি মুদ্রায় তা বছরে ১ লাখ ৮৮ হাজার ৮৭৩ টাকা। এর ফলে মাথাপিছু আয়ে প্রতিবেশী দেশ ভারতকে পেছনে ফেলে এগিয়ে গেছে বাংলাদেশ।…

লেনদেনের শীর্ষে বেক্সিমকো

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রোববার লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড। কোম্পানিটির মোট ১৪৭ কোটি ২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। বৃহস্পতিবার কোম্পানিটি মোট ১ কোটি ৬৩ লাখ ৫৪ হাজার ৯২৬টি শেয়ার…

সাউথইস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং উদ্বোধন

আর্থিক অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং ধারাকে অব্যাহত রাখতে প্রান্তিক কৃষক, ক্ষুদ্র উদ্যোক্তাসহ সকলের অর্থনৈতিক মুক্তি অর্জনে পাশে থাকার প্রত্যয়ে সাউথইস্ট ব্যাংক ৪টি এজেন্ট ব্যাংকিং এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। ফেনীর দক্ষিণ বল্লভপুর রাস্তার…

ব্ল্যাক ফাঙ্গাস নিয়ে জেলায় জেলায় স্বাস্থ্য অধিদফতরের সতর্কবার্তা

করোনা মহামারির মধ্যেই ভারতে আতঙ্ক ছড়াচ্ছে ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমণ। ইতোমধ্যে দেশটির কয়েকটি প্রদেশে একে মহামারি ঘোষণা করা হয়েছে। সবশেষ বাংলাদেশ সীমান্তঘেষা প্রদেশ পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমণ ধরা পড়েছে। এ অবস্থায় বাংলাদেশেও…

ব্লক মার্কেটে ১৪৪ কোটি টাকার লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার ব্লক মার্কেটে মোট ৪৪ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ২ কোটি ২১ লাখ ৬৫ হাজার ৬৪৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১৪৪ কোটি ৭৬ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। ব্লক মার্কেটে…

‘এক মাস্ক বহুবার ব্যবহারে ব্ল্যাক ফাঙ্গাস হতে পারে’

মহামারি করোনা সংক্রমণ প্রতিরোধে সবচেয়ে কার্যকরী বলে ধরা হয় মাস্ক ব্যবহারকে। তবে এই মাস্কই হতে পারে ব্ল্যাক ফাঙ্গাসের মতো মরণব্যাধী সংক্রমণের পেছনে বড় কারণ। না ধুয়ে টানা দুই থেকে তিন সপ্তাহ একই মাস্ক পরলে এ সংক্রমণ হতে পারে। সম্প্রতি…

রাষ্ট্রপক্ষ চেয়েছিলো রোজিনার জামিন হোক: তথ্যমন্ত্রী

প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের জামিন হোক রাষ্ট্রপক্ষ সেটি চেয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, আমরা কেউ আইনের ঊর্ধ্বে নই। আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে, তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত…

লেনদেনের সময় বাড়ছে পুঁজিবাজারে

ব্যাংক লেনদেনের সময় বৃদ্ধির সাথে মিল রেখে দেশের পুঁজিবাজারেও লেনদেনের সময় বাড়ানো হয়েছে। আগামীকাল সোমবার (২৪ মে) থেকে বাজারে বেলা ২টা পর্যন্ত লেনদেন হবে। লেনদেন শুরু হবে যথারীতি সকাল ১০টায়। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ…