সূচকের বড় উত্থানে লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার মূল্য সূচকের বড় উত্থানে লেনদেন চলছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে। এদিন বেলা ১০টা ৫৪ মিনিট পরযন্ত ডিএসইতে ৫৫২ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়,…

দেশে ফাইজারের টিকা দেওয়া শুরু

দেশে করোনা ভাইরাস রোধে মার্কিন কোম্পানি ফাইজার ও জার্মান জৈবপ্রযুক্তি কোম্পানি বায়োএনটেকের তৈরি টিকা দেওয়া শুরু হয়েছে। আজ সোমবার (২১ জুন) সকালে রাজধানী ঢাকার তিনটি কেন্দ্রে এই টিকাদান কার্যক্রম শুরু হয়। এদিন সকাল সাড়ে ৯টায় বঙ্গবন্ধু শেখ…

শেয়ার কিনবে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের উদ্যোক্তা পরিচালক

পুঁজিবাজারে তালিকাভুক্ত স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের দুই উদ্যোক্তা শেয়ার কেনার ঘোষণা দিয়েছে। দুই উদ্যোক্তা কোম্পানির ১৫ লাখ ১১ হাজার ৫৭৫টি শেয়ার কিনবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের উদ্যোক্তা মো.…

বিশ্বে করোনায় মৃত্যু ছাড়াল ৩৮ লাখ ৮২ হাজার

প্রাণঘাতী করোনা ভাইরাসে সারা বিশ্বে গত ২৪ ঘণ্টায় মৃত্যু কমলেও শনাক্ত বেড়েছে। এ সময়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৭ হাজার ২১২ জন। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ৩ লাখ ১৮ হাজার ৩৮৮ জন। আর সুস্থ হয়েছেন ৩ লাখ ৫৯ হাজার ৬০৪ জন। আজ…

প্রগতি লাইফের পর্ষদ সভা ২৮ জুন

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২৮ জুন বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়,  সভায়…

আত্মঘাতী গোলে পেরুর কাছে হার কলম্বিয়ার

কোপা আমেরিকার গ্রুপ পর্বের ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে ২-১ গোলের জয় তুলে নিয়ে চমক দেখালো পেরু। লাতিন আমেরিকার সেরা এই টুর্নামেন্টের সর্বশেষ আসরে ফাইনালে খেললেও পেরু সোমবার (২১ জুন) কলম্বিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল কাগজে-কলমে পিছিয়ে থেকেই। তবে…

২০২০ সালের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে ঢাকা ডাইং

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ঢাকা ডাইং লিমিটেড গত ৩০ জুন, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। রোববার (২০ জুন) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা…

যেসব এলাকায় গ্যাস থাকবে না আজ

মোডিফিকেশনকৃত সোনারগাঁও টিবিএস কমিশনিং কাজের জন্য আজ সোমবার (২১ জুন) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। রোববার (২০ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি…

রামেক করোনা ইউনিটে আরও ১৩ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরো ১৩ জনের মৃত্যু হয়েছে। মৃত ১৩ জনের মধ্যে পুরুষ ৪ ও নারী ৯ জন। এদের অধিকাংশের বয়স ৩৫-৬০ বছরের মধ্যে। এদের মধ্যে রাজশাহীর ৩ জন, চাঁপাইনবাবগঞ্জের ৬ জন, নাটোরের ৩ জন এবং নওগাঁর একজন…

আগস্টের আগে খুলছে না শিক্ষা প্রতিষ্ঠান!

দেশে করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় বাড়তে পারে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি। এই ছুটি ৩০ জুন থেকে বাড়িয়ে ৩১ জুলাই পর্যন্ত করা হতে পারে। পরে সর্বশেষ পরিস্থিতির আলোকে নতুন সিদ্ধান্ত আসতে পারে। সংশ্লিষ্ট সূত্র থেকে এ তথ্য জানা গেছে। ফের করোনাভাইরাস…