পুলিশ কর্মকর্তাকে পিষে দিল বাস

রংপুর নগরীর হাজিরহাট এলাকায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী রংপুর সদর থানার এএসআই আরিফুজ্জামান নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন তার স্ত্রী ও সন্তান। তাদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (৫ অক্টোবর) রাতে এ দুর্ঘটনা ঘটে।…

অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে এসএম মুনীর

৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত বাংলাদেশ সরকারের অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করবেন এস এম মুনীর। এই আইনজীবী অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন। এ সময় মোট ১৭ দিন অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিন উদ্দিন ইংল্যান্ড সফরে…

সূচকের ব্যাপক উত্থানে লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার মূল্য সূচকের ব্যাপক উত্থানে লেনদেন চলছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর কমেছে। এদিন বেলা ১১টা পরযন্ত ডিএসইতে ৯০৫ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।…

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫২

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। মঙ্গলবার (৫ অক্টোবর) সকাল ছয়টা থেকে বুধবার সকাল ছয়টা পর্যন্ত ডিএমপির…

শুভ মহালয়া আজ

হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের পুণ্যলগ্ন, শুভ মহালয়া আজ। এ দিন থেকেই দেবীপক্ষের শুরু। শ্রীশ্রী চন্ডীপাঠের মধ্য দিয়ে দেবী দুর্গার আবাহনই মহালয়া হিসেবে পরিচিত। আর এই ‘চন্ডী’তেই আছে দেবী দুর্গার সৃষ্টির বর্ণনা।…

এশিয়াটিক ল্যাবরেটরিজের রোড শো ২৪ অক্টোবর

পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলন করতে চায় ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড। এ জন্য কোম্পানিটি রোড শো’র আয়োজন করেছে। আগামী ২৪ অক্টোবর কোম্পানিটির রোড শো অনুষ্ঠিত হবে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, ওই…

শুরুর আগেই শেষ স্যাম কারানের বিশ্বকাপ

টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা হচ্ছে না ইংল্যান্ডের অলরাউন্ডার স্যাম কারানের। মূলত পিঠের চোটের কারণে এই বিশ্ব আসরে খেলা হচ্ছে না তার। কারান ব্যস্ত সময় কাটাচ্ছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল)। রাজস্থান রয়্যালসের বিপক্ষে সর্বশেষ ম্যাচে পিঠে…

জম্মু-কাশ্মিরে ৩ জনকে গুলি করে হত্যা

ভারতের জম্মু-কাশ্মিরে এক ঘণ্টায় পৃথক তিনটি স্থানে সন্ত্রাসীদের গুলিতে ওষুধ বিক্রেতা, খাবার বিক্রেতা ও এক ক্যাব চালক নিহত হয়েছেন। হামলার স্থান ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী। খরব- এনডিটিভর এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় ৭টার দিকে…

মূল্য সংবেদনশীল তথ্য নেই ওরিয়ন ফার্মার

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওরিয়ন ফার্মা লিমিটেডের অস্বাভাবিক শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। কোম্পানির শেয়ারে অস্বাভাবিক দর বাড়ার কারণ ডিএসই জানতে চাইলে কোম্পানিটি এমনটিই জানায় ডিএসইকে। ডিএসই সূত্রে এ তথ্য জানা…

ডেসকোর পর্ষদ সভা ১৪ অক্টোবর

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ঢাকা ইলেকট্রিক সাপ্লাই (ডেসকো) লিমিটেডের পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ১৪ অক্টোবর বিকাল ৫টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, সভায়…