এমপিরা মারা গেলে পোষ্যদের ভাতা দেওয়ার দাবি সংসদে

মৃত সংসদ সদস্যের (এমপি) পোষ্যদের জন্য ভাতা চালু করার দাবি উঠেছে জাতীয় সংসদে। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) এমপি হাসিবুর রহমান স্বপনের মৃত্যুতে উত্থাপিত শোকপ্রস্তাবের ওপর বক্তৃতাকালে সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ এ দাবি তোলেন। আ স ম ফিরোজ বলেন,…

বাধ্যতামূলক অবসরে সিআইডির অতিরিক্ত ডিআইজি ওমর ফারুক

পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)’র অতিরিক্ত উপ–পুলিশ মহাপরিদর্শক শেখ ওমর ফারুকসহ দুজনকে ‘জনস্বার্থে’ সরকারি চাকরি থেকে অবসরে পাঠিয়েছে সরকার। আজ বৃহস্পতিবার (০২ সেপ্টেম্বর) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের…

এনসিসি ব্যাংকের ব্যাংক নতুন চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান নির্বাচিত

এনসিসি ব্যাংক লিমিটেড এর পরিচালনা পর্ষদের সভায় আজ বৃহস্পতিবার মো. আবুল বাশার ব্যাংকের চেয়ারম্যান এবং মিসেস তানজীনা আলী ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। বহুমুখী প্রতিভার অধিকারী মো. আবুল বাশার দেশের একজন তরুণ শিল্প উদ্যোক্তা এবং দক্ষ…

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন ফিন্যান্সিয়াল ইন্টিগ্রিটি অ্যান্ড কাস্টমার সার্ভিসেস ডিপার্টমেন্টের মহাব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম। আজ বৃহস্পতিবার (০২ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে…

বায়ুদূষণের কারণে সাড়ে ৬ বছর আয়ু কমেছে: গবেষণা

তীব্র বায়ুদূষণের কারণে সাড়ে ছয় বছরের বেশি আয়ু কমেছে বাংলাদেশিদের। বাতাসের বিষাক্ত কণাগুলো সহনীয় মাত্রায় থাকলে এ দেশের মানুষ হয়তো ৬ দশমিক ৭ বছর বেশি বাঁচতে পারতো। বুধবার (০১ সেপ্টেম্বর) প্রকাশিত একটি আন্তর্জাতিক গবেষণা প্রতিবেদন থেকে এসব…

নতুন বউয়ের সঙ্গে বর সাজে অপূর্ব

জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব বিয়ে করেছেন। পাত্রী আমেরিকা প্রবাসী৷ নাম শাম্মা দেওয়ান। পারিবারিক আয়োজনে আজ ২ সেপ্টেম্বর রাজধানীর একটি কমিউনিটি সেন্টারে এ বিয়ে সম্পন্ন হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্যরা৷ এটি অপূর্বর তৃতীয়…

স্থগিত ১৬১ ইউনিয়নের ভোট ২০ সেপ্টেম্বর

করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারির কারণে স্থগিত থাকা ১৬১ ইউনিয়ন পরিষদ (ইউপি) ও ৯ পৌরসভার নির্বাচন আগামী ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন…

রফতানি আয় বেড়েছে

চলমান করোনা মহামারির মধ্যেও গত আগস্ট মাসে ৩৩৮ কোটি ডলার বা ২৮ হাজার ৭৩০ কোটি টাকার পণ্য রফতানি করেছে বাংলাদেশ। এই আয় গত বছরের একই সময়ের চেয়ে ১৪ শতাংশ বেশি। গত বছরের আগস্টে ২৯৭ কোটি ডলারের পণ্য রফতানি হয়েছিল। আজ বৃহস্পতিবার (০২ সেপ্টেম্বর)…

বাংলাদেশকে ২ লাখ ৭০ হাজার অ্যাস্ট্রাজেনেকা টিকা দিচ্ছে বুলগেরিয়া

বুলগেরিয়ার কাছ থেকে অ্যাস্ট্রাজেনেকা টিকার ২ লাখ ৭০ হাজার ডোজ পাচ্ছে বাংলাদেশ। গত বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) ইউরোপীয় দেশটির তত্ত্বাবধায়ক সরকার এ সংক্রান্ত একটি খসড়া চুক্তির অনুমোদন দিয়েছে। বুলগেরীয় সরকারের এক বিবৃতির বরাতে এ তথ্য জানিয়েছে…

বিভিন্ন প্রতিষ্ঠানে ইভ্যালির তথ্য চেয়েছে দুদক

অনুসন্ধানের প্রয়োজনে বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে ইভ্যালির তথ্য উপাত্ত চেয়ে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব মু. আনোয়ার হোসেন হাওলাদার। আজ বৃহস্পতিবার (০২ সেপ্টেম্বর) সেগুনবাগিচায় দুদক কার্যালয়ের সামনে…