দেশে হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩৪৮ জনের মধ্যে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে মারা যাওয়া তিনজনের মধ্যে ঢাকা, সিলেট ও ময়মনসিংহের একজন করে রয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত ১৫ মার্চ থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গে মোট ১ হাজার ৩৮৯ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে নিশ্চিত হামে ১০৬ জন এবং সন্দেহজনক হামে ১ হাজার ২৮৩ জনের মৃত্যু হয়েছে।
এ সময়ে দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৬৫ হাজার ৭৪ জন। এর মধ্যে নিশ্চিত হাম রোগী ২৬ হাজার ৬৮৭ জন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ২ লাখ ৩৭ হাজার ৬৪৭ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা শেষে ২ লাখ ২৮ হাজার ৪১৫ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.