সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২৯ নভেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে সায়হাম টেক্সটাইল।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, এদিন কোম্পানিটির শেয়ারদর ৭ দশমিক ৪১ শতাংশ কমেছে।
দরপতনের দ্বিতীয় স্থানে থাকা খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের শেয়ারদর কমেছে ৬ দশমিক ০৩ শতাংশ।
আর তৃতীয় স্থানে থাকা ল্লুব-রেফ বাংলাদেশের দর কমেছে ৫ দশমিক ২৬ শতাংশ।
আজ ডিএসইর দরপতনের শীর্ষ দশে থাকা অন্যান্য কোম্পানি ও সিকিউরিটিজ হলো- ফ্যামিলি টেক্স, এসকে ট্রিমস, ইসলামী ব্যাংক পারপেচুয়াল বন্ড, নিউ লাইন ক্লথিংস, অ্যাপোলো ইস্পাত, জেনারেশন নেক্সট ফ্যাশনস ও মেঘনা পেট্রোলিয়াম।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.