সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২৯ নভেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া সিকিউরিটিজগুলোর মধ্যে দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে ১৫ বছর মেয়াদি ০৩৩৯ ট্রেজারি বন্ড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, এদিন বন্ডটির দর ১০ দশমিক ০৩ শতাংশ বেড়েছে।
দরবৃদ্ধির দ্বিতীয় স্থানে থাকা গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ডের দর বেড়েছে ১০ শতাংশ।
আর তৃতীয় স্থানে থাকা বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের দর বেড়েছে ৯ দশমিক ৯৯ শতাংশ।
আজ ডিএসইর দরবৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্যান্য সিকিউরিটিজ হলো- ২০ বছর মেয়াদি ০৮৪৫ ট্রেজারি বন্ড, সায়হাম কটন, হা-ওয়েল টেক্সটাইলস, মিথুন নিটিং, আর্গন ডেনিম, সাইফ পাওয়ারটেক ও ২০ বছর মেয়াদি ১১৩৮ ট্রেজারি বন্ড।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.