সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২৯ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ঊর্ধ্বমুখী প্রতিক্রিয়ায় লেনদেন চলছে। এদিন বেলা ১১টায় প্রধান সূচক ডিএসইএক্স ৫২ দশমিক ১৪ পয়েন্ট বা ০.৯৪ শতাংশ বেড়ে ৫ হাজার ৫৭৮ দশমিক ৫২ পয়েন্টে অবস্থান করছে।
একই সময়ে ডিএসইর ব্লু-চিপ সূচক ডিএস-৩০ ১৩ দশমিক ০৩ পয়েন্ট বা ০.৬২ শতাংশ বেড়ে ২ হাজার ১০৩ দশমিক ৮০ পয়েন্টে দাঁড়িয়েছে। শরিয়াহ সূচক ডিএসইএস ৬ দশমিক ৯৪ পয়েন্ট বা ০.৬৫ শতাংশ বেড়ে ১ হাজার ৬৯ দশমিক ৮৮ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সকাল ১১টা পর্যন্ত ডিএসইতে মোট ২৫৮ কোটি ৯ লাখ ৪০ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এ সময়ে ৯ কোটি ৭০ লাখ ৫৩ হাজার ৩৪০টি শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। মোট লেনদেন হয়েছে ৬২ হাজার ৫০১টি।
এ সময়ে ডিএসইতে ২৮৬টি কোম্পানির শেয়ারদর বেড়েছে। বিপরীতে দর কমেছে ৪৩টির এবং অপরিবর্তিত রয়েছে অন্য কোম্পানিগুলোর শেয়ারদর।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.