এনার্জিপ্যাক পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এনার্জিপ্যাক পাওয়ারের ২০২৬-২৭ হিসাববছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর ২০২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান বেড়েছে।

প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩ টাকা ১৫ পয়সা। আগের হিসাববছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান ছিল ৩ টাকা ৮ পয়সা।

তবে আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ কার্যকর অর্থের প্রবাহ (এনওসিএফপিএস) বেড়ে দাঁড়িয়েছে ৬৫ পয়সা। আগের বছরের একই সময়ে এ প্রবাহ ছিল ৪৮ পয়সা।

৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে পুনর্মূল্যায়নসহ কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৮ টাকা ৪০ পয়সা। ৩০ জুন ২০২৬ তারিখে এ মূল্য ছিল ২১ টাকা ৬১ পয়সা।

অন্যদিকে, পুনর্মূল্যায়ন ছাড়া ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ৭ টাকা ১ পয়সা। আগের হিসাববছরের ৩০ জুন শেষে এ মূল্য ছিল ১০ টাকা ২১ পয়সা।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.